এক্সপ্লোর

Tilak Varma on Debut: 'এত দ্রুত সুযোগ পাব ভাবিনি', ভারতের হয়ে অভিষেক ঘটানোর প্রসঙ্গে দাবি তিলকের

Tilak Varma: নিজের আন্তর্জাতিক অভিষেকে ২২ বলে ৩৯ রানের একটি নজরকাড়া ইনিংস খেলেন তিলক ভার্মা।

ত্রিনিদাদ: বৃহস্পতিবার (৩ অগাস্ট) ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (India vs West Indies 1st T20) নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছেন তিলক ভার্মা (Tilak Varma)। ভারতের পরাজয় সত্ত্বেও নিজের দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু বেশ প্রভাবিতই করেছেন তরুণ বাঁ-হাতি ব্যাটার। ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিলক। তবে এত তাড়াতাড়ি যে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন, সেটা তিলক নিজেও ভাবেননি বলেই জানাচ্ছেন।

দ্রুত সুযোগ

বিসিসিআইকে তিলক জানান, 'আমি ছোটবেলা থেকেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। তবে এত দ্রুত যে সুযোগ পাব, এত তাড়াতাড়ি যে আমার স্বপ্নপূরণ হবে, সেটা ভাবতেও পারিনি। এত দ্রুত এই সুযোগ পাব ভাবিনি কারণ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পরেই তো করোনার বাড়বাড়ন্ত শুরু হয় এবং সবকিছু হঠাৎ করেই থেমে যায়।'

সামনেই বিশ্বকাপ। এ বছর ভারতেই ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। এখনও কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের মতো ভারতীয় দলের একাধিক তারকা চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। ঋষভ পন্থও এখনও ফিট নন। এমন পরিস্থিতিতে তাঁরা যদি ফিট না হতে পারেন, সেক্ষেত্রে ভারতীয় মিডল অর্ডারে স্থান দখলের সুযোগ রয়েছে। তিলককে কিন্তু এবারের বিশ্বকাপের দলে থাকার দাবিদার বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তবে তিনি যে বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে রয়েছেন, সেকথা জানাতে কিন্তু কোনরকম রাখঢাক করেননি তিনি। 

 

তিলক বলেন, 'আমি মনে মনে সবসময় দলের হয়ে বিশ্বকাপ জেতার কথা ভাবি। কত নম্বরে ব্যাট করতে নামব, দলের হয়ে কীভাবে নিজের অবদান রাখব, সেইসব চিন্তাভাবনা মাথায় সবসময় ঘোরে।' 

ম্যাচের বিবরণ

প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য ছিল। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া (Team India)। চার রানে পরাজিত হল টিম ইন্ডিয়া। ১৪৫/৯ শেষ হয়ে গেল ভারতের লড়াই। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রোভম্যান পাওয়েলের ৪৮ ও নিকোলাস পুরানের ৪১ রানে ভর করে ক্যারিবিয়ান দল ১৪৯/৬ তোলে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বাংলাদেশের ওয়ান ডে দলের নেতৃত্ব ছাড়লেন তামিম ইকবাল, খেলবেন না এশিয়া কাপেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget