এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: বল হাতেও ভেল্কি দেখাল বৈভব, দলীপ ট্রফিতে নতুন নজির ১৫ বছরের কিশোরের

Duleep Trophy: বেঙ্গালুরুতে ফলো অন করানোর পর ইস্ট জোনের যখন দ্রুত উইকেটের প্রয়োজন ছিল, তখন বৈভবের হাতে বল তুলে দেওয়া হয়। ৩ ওভারের স্পেলে তুলে নিয়েছিল বৈভব ২টো গুরুত্বপূর্ণ উইকেট।

মুম্বই: বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi) মানেই ভয়ডরহীন ব্যাটিং, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই বিশ্ব ক্রিকেটে নজরে এসেছিল ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাটিং। ভয়ডরহীন ব্যাটিং দিয়েই শিরোনামে এসেছেন, তবে এই কিশোর উদীয়মান তারকার বোলিংয়ের প্রতিও এক দারুণ ভালোবাসা রয়েছে। সম্প্রতি দলীপ ট্রফিতে ইস্ট জোনের হয়ে নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে তিনি তার এই প্রতিভার ঝলক দেখান  পরে মজার ছলে মন্তব্য করেন যে, অধিনায়ক ঈশান কিষাণ তার উইকেট নেওয়ার ক্ষমতাকে কিছুটা কমই মেপেছিলেন।

বেঙ্গালুরুতে ফলো অন করানোর পর ইস্ট জোনের যখন দ্রুত উইকেটের প্রয়োজন ছিল, তখন বৈভবের হাতে বল তুলে দেওয়া হয়। ৩ ওভারের স্পেলে তুলে নিয়েছিল বৈভব ২টো গুরুত্বপূর্ণ উইকেট। ২৫ রানে থাকা কিষাণ লিংডোকে প্যাভিলিয়নে ফেরায় বৈভব। এর তিন বলের মধ্য়েই ইমলিওয়াতি লেমতুরকে আউট করেন। প্রথম ক্যাচটি নেন ড্যানিশ দাস ও দ্বিতীয় ক্যাচটি গ্লাভসবন্দি করেন ঈশান কিষাণ নিজেই।

 

তবে সূর্যবংশীর কাছে এই স্পেলটি কেবল দলকে সাহায্য করার চেয়েও বেশি কিছু ছিল। তিনি শুরু থেকেই বোলিং উপভোগ করতেন ও ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর বল হাতে অবদান রাখার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চবোধ করেন। BCCI-এর শেয়ার করা একটি ভিডিওতে এই তরুণ খোঁচা মেরে মজার ছলে বলেন, 'যে কোনও ব্যাটারকে জিজ্ঞেস করলে বলবেন তারা বোলিং করতে ভালোবাসেন। ব্যাটারের জন্য বোলিং করা কিংবা বোলারের জন্য ব্যাটিং করা সবসময়ই দারুণ আনন্দের। প্রতিপক্ষ দলের উইকেট কিছুতেই পড়ছিল না, তাই আমাকে দুই-তিন ওভার বোলিং করতে বলা হয়। ঈশান ভাই ভেবেছিলেন আমাকে বল দেওয়াটা বুঝি একটা ঝুঁকি। কিন্তু উনি জানেন না যে আমি একজন উইকেট-টেকার।'

সূর্যবংশী আরও বলে, 'আমার মনে শুধু একটাই চিন্তা ছিল, আমি যদি ৫ উইকেটও পাই, তাহলেও সর্বোচ্চ তিন ওভারই বোলিং করার সুযোগ পাব। তাই আমি চেষ্টা করেছি একই জায়গায় একটানা সঠিক লেংথে বল করে নিজের স্পেলটা শেষ করতে। দারুণ আনন্দ হয়েছে, কারণ আগের ম্যাচে ব্যাট হাতে পারফর্ম করতে পারিনি, তাই বল হাতে দলে অবদান রাখতে পেরে সত্যি ভালো লাগছে। একজন ব্যাটার যখন উইকেট পায়, তার চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget