এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: অবশেষে কাঙ্খিত অভিষেক? আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বৈভব সূর্যবংশী?

Vaibhav Sooryavanshi: আজ মাঠে নামলেই বৈভব কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্বও নিজের নামে করবে।

বেলফাস্ট: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারতীয় ক্রিকেটের নবযুগ। প্রথমবার ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হিসাবে দল নিয়ে মাঠে নামবেন শ্রেয়স আইয়ার। প্রতিপক্ষ আয়ার্ল্যান্ড (IND vs IRE)। আইরিশদের বিরুদ্ধে এই সিরজ়ের দিকে ভারতীয় সমর্থকদের বাড়তি নজর রয়েছে। কারণ অবশ্যই বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।

দুরন্ত আইপিএল টুর্নামেন্টের পর এই সফরে প্রথমবার ভারতীয় দলে ডাক পয়েছে বৈভব। মাত্র ১৫ বছরে টিম ইন্ডিয়ায় ডাক পেয়েই কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক দলে সুযোগ পেয়ে ইতিহাস গড়েছে বৈভব। আজ মাঠে নামলেই বৈভব কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্বও নিজের নামে করবে। তবে যেমনটা মনে করা হচ্ছে, সেইমতো বৈভব কি আজকের ম্যাচেই নিজের অভিষেক ঘটাবে?

আরও পড়ুন:- দলে সুযোগ পেলেও ইংল্যান্ডে ভারতীয় সাজঘরে থাকতে পারবে না বৈভব সূর্যবংশী! 

এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak) জানান সঠিক সময়েই নিজের সুযোগ পাবে বৈভব। তাঁর দাবি একজন ইনফর্ম ক্রিকেটারকে অযথা দল থেকে বাদ দিয়ে বৈভবকে তড়িঘড়ি ভারতের হয়ে খেলানোর কথা একেবারেই ভাবছে না টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে তাঁকে বলতে শোনা যায়, 'বৈভব যে ভীষণই প্রতিভাবান, সেই নিয়ে কোনও প্রশ্ন নেই যেভাবে ও আইপিএল এবং বাকি ম্যাচগুলিতে ব্যাট করেছে, তাতে ওর দক্ষতা নিয়ে আর আলাদা করে কিছু বলার থাকে না। ও জোফ্রা আর্চার থেকে আরও অনেক গতিসম্পন্ন, অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধে ব্যাট করেছে  এবং দেখে তো মনে হচ্ছে না যে কোনও কিছুই ওকে বিব্রত করে। তাই নিঃসন্দেহেই ও অভূতপূর্ব এক প্রতিভা।'

প্রসঙ্গত, একদিকে যেখানে বৈভব নিজের জাতীয় দলে অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেখানে আরেক সূর্যবংশী ঘরোয়া ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছে। তাঁর ভাই ঘরয়োয়া ক্রপিরেট। নিজের ছোট ভাই আর্শীবাদের এক ম্যাচের স্কোরকার্ডের ছবি শেয়ার করে ভাইয়ের প্রশাংসই করে বৈভব। সেই স্কোরকার্ডে দেখা যাচ্ছে বৈভবের ভাই আশীর্বাদের নামের পাশে অনবদ্য শতরান। ১০ বছরের আশীর্বাদ ১১৯ বলে ১৬৮ রানের ইনিংস খেলে। তার ইনিংস সাজানো ছিল ১৯টি চার ও ছয়টি ছক্কায়। তার ইনিংসে ভর করেই ঋষভ একাদশ নামক দল ৪০ ওভারের ম্যাচে সাত উইকেটের বিনিময়ে ৩১১ রান তোলে বোর্ডে।  

''  

সেরা শিরোনাম

NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget