এক্সপ্লোর

Varanasi Cricket Stadium: 'লাভবান হবে গোটা কাশী শহর', বারাণসী স্টেডিয়ামের শিলান্যাসে জানালেন প্রধানমন্ত্রী মোদি

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতীয় দলের জার্সি উপহার দেন সচিন তেন্ডুলকর।

বারাণসী: উত্তরপ্রদেশের বারাণসীতে তৈরি হতে চলেছে নতুন ক্রিকেট স্টেডিয়াম (Varanasi Cricket Stadium)। আজই সেই স্টেডিয়ামের শিলান্যাস করার জন্য বারাণসীতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) সুনীল গাওস্কর, কপিল দেব, রবি শাস্ত্রীর মতো প্রাক্তনীরা তো উপস্থিত ছিলেনই। পাশাপাশি বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। 

বারাণসী (Varanasi) মানেই শিবভূমি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে বারাণসী। যে কারণে শহরের ক্রিকেট স্টেডিয়ামেও থাকবে ভোলেনাথের ছায়া। স্টেডিয়ামের নকশায় থাকছে মহাদেবের ত্রিশূল, ডুগডুগি, বেলপাতাও। প্রধানমন্ত্রী মোদি এই স্টেডিয়ামটি মহাদেবের উদ্দেশেই সমর্পিত করেন। তাঁর আশা এই স্টেডিয়াম হওয়ায় আশেপাশের সমস্ত ক্রীড়াবিদরা লাভবান হবেন। 

প্রধানমন্ত্রী বলেন, 'মহাদেবের শহরে এই স্টেডিয়ামটি মহাদেবের উদ্দেশেই সমর্পিত। এখানে ক্রিকেটের বড় বড় ম্যাচ তো হবেই। পাশাপাশি আশেপাশের সমস্ত ক্রীড়াবিদদের অনুশীলনের জন্য আন্তর্জাতিক মানের পরিকাঠামোও থাকবে। কাশী শহর এর থেকে লাভবান হবে। ক্রিকেটের মাধ্যমে ভারত গোটা বিশ্বের সঙ্গে জুড়ছে। নতুন নতুন দেশ ক্রিকেট খেলায় আগ্রহ দেখাচ্ছে। আসন্ন দিনে তাই ক্রিকেট ম্যাচের সংখ্যা বাড়বে। আর ম্যাচের সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবেই নতুন নতুন স্টেডিয়ামের প্রয়োজনও পড়বে। বারাণসীর এই স্টেডিয়াম সেই প্রয়োজন পূরণ করবে। গোটা পূর্বাঞ্চলের মুখ উজ্জ্বল করবে এই স্টেডিয়াম। এই স্টেডিয়াম নির্মাণে বিসিসিআইও পূর্ণ সহায়তা করবে। কাশীর সংসদ হিসাবে আমি বিসিসিআইয়ের সকল আধিকারিককে ধন্যবাদ জানাচ্ছি।'

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath) আজকের অনুষ্ঠান উপস্থিত ছিলেন। এই নতুন স্টেডিয়ামের জন্য বিসিসিআই এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশন প্রকল্পের অন্তর্গত বারাণসীতে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে। এটি উত্তরপ্রদেশের তৃতীয় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং প্রথমবার বিসিসিআইয়ের তদারকিতেই তৈরি হবে এই স্টেডিয়াম। পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারের ক্রিকেটপ্রেমীদের জন্য এটা একটা বড় মঞ্চ হতে চলেছে। বিসিসিআই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই উপহারের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই।' প্রসঙ্গত, এই অনুষ্ঠানের ফাঁকেই প্রধানমন্ত্রীর হাতে ভারতীয় দলের এক নম্বর জার্সি তুলে দেন সচিন তেন্ডুলকর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বারাণসীতে নতুন স্টেডিয়ামের শিলান্যাসের আগেই আলোর শহরে পৌঁছে গেলেন সচিন

সেরা শিরোনাম

Karn Sharma: ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
Devdutt Padikkal Century: ০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ
০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ
IND vs SL Live: অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
Australia vs Bangladesh: বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget