এক্সপ্লোর

Virat Kohli: রাজকোটে কোহলির রাজকীয় ইনিংসের অপেক্ষায় অনুরাগীরা, বিরাট-কৃতিত্বের হাতছানি তারকা ব্যাটারের সামনে

IND vs NZ: নউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে ৯৩ রানের ইনিংস এসেছিল।

রাজকোট: কেরিয়ারের সায়াহ্নে উপনীত হয়েছেন তিনি। তবে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট এখনও আগুন ঝরাচ্ছেন। কেরিয়ারের শেষ প্রান্তেও ধারবাহিকতায় সকলকেই কার্যত হার মানচ্ছেন কোহলি। গত ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) কোতাম্বি স্টেডিয়ামে অল্পের শতরান হাতছাড়া করলেও ইতিহাস গড়েছিলেন 'কিং কোহলি'। রাজকোটে বুধবার সিরিজ়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আবারও এক ইতিহাসের হাতছানি তাঁর সামনে।

বর্তমান সময়ে কোহলি আর রেকর্ড যেন একেবারে সমার্থক হয়ে গিয়েছে। গত ম্যাচে ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন কোহলি। বঢোদরায় এই ইনিংসের সুবাদেই কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রাহক হয়ে যান। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে দেন তিনি। সাঙ্গাকারা ৬৬৬ ইনিংসে ২৮০১৬ রান করেছিলেন। কোহলি ৬২৪ ইনিংসেই সেই রানের গণ্ডি পার করে ফেলেন। টেস্টে কোহলির সংগ্রহ ৯২৩০ রান, আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে কোহলি ৪১৮৮ রান করেছেন। তবে রানের নিরিখে ওয়ান ডেতেই তিনি সফলতম। তিনি এই ফর্ম্যাটে ১৪৬৪৭ রান করেছেন। দ্রুততম ব্যাটা হিসাবেই ২৮ হাজার রানের গণ্ডি পার করেন ভারতীয় মহাতারকা।

বঢোদরায় ইনিংস নাগাড়ে তাঁর সপ্তম অর্ধশতরানের ইনিংস ছিল। আন্তর্জাতিক ক্রিকেটেও নাগাড়ে পাঁচ ম্যাচ কোহলি অর্ধশতরানের গণ্ডি পার করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডেতে তিনি অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে দুই শতরানের পাশাপাশি এক অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট। এমনকী বিজয় হাজারে ট্রফিতেও এক শতরান ও এক অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। এই ইনিংসের পর সপ্তাহান্তে ৯৩ রান। দুরন্ত ফর্মে রয়েছেন কোহলি।

বুধবার তিনি যদি ফের অর্ধশতরানের গণ্ডি পার করেন, তাহলে কেউই অবাক হবেন না। আর কোহলি রাজকোটে হাফসেঞ্চুরি হাঁকালেই ইতিহাস গড়ে ফেলবেন। প্রথম ভারতীয় হিসাবে নাগাড়ে ছয় আন্তর্জাতিক ইনিংসে অর্ধশতরানের গণ্ডি পার করবেন ভারতীয় মহাতারকা। আপাতত তিনি রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা এবং অজিঙ্ক রাহানের সঙ্গে যুগ্মভাবে এই তালিকায় শীর্ষে। তবে গোটা বিশ্বে এই রেকর্ড নিজের নামে করতে কোহলিকে আরও খানিকটা পথ অতিক্রম করতে হবে। সঈদ আনোয়ার নাগাড়ে নয় ম্যাচে অর্ধশতরানের গণ্ডি পার করে এই তালিকায় শীর্ষে। অবশ্য বিরাট যা ফর্মে, তাতে তাঁর জন্য অস্বাভাবিক কিন্তু কিছুই নয়।    

Frequently Asked Questions

বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে কত রান করেছেন?

বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০১৬ রান করেছেন। তিনি এই রান ৬২৪ ইনিংসে করেছেন।

কোন ফরম্যাটে বিরাট কোহলি সবচেয়ে সফল?

বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে সফল। তিনি এই ফরম্যাটে ১৪,৬৪৭ রান করেছেন।

বিরাট কোহলি কি কোনো রেকর্ড গড়তে চলেছেন?

রাজকোটে যদি বিরাট কোহলি অর্ধশতরান করেন, তবে তিনি প্রথম ভারতীয় হিসেবে টানা ছয়টি আন্তর্জাতিক ইনিংসে অর্ধশতরান করার রেকর্ড গড়বেন।

বিরাট কোহলি কি সম্প্রতি ভালো ফর্মে আছেন?

হ্যাঁ, বিরাট কোহলি দারুণ ফর্মে আছেন। তিনি সম্প্রতি নাগাড়ে সপ্তম অর্ধশতরানের ইনিংস খেলেছেন।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget