এক্সপ্লোর

IND vs NZ: কোহলির অনবদ্য ইনিংস, হর্ষিতের লড়াকু হাফসেঞ্চুরিতে লাভ হল না, ইনদওরে ৪১ রানে হারল ভারত

IND vs NZ 3rd ODI: ইনদওরে সাত জয়ের পর অষ্টম ওয়ান ডে ম্য়াচে হারল ভারতীয় দল।

ইনদওর: টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর ভারতকে কার্যত অসাধ্যই সাধন করতে হত। তবে বিরাট কোহলি যে অসম্ভবকে সম্ভব করতে পারেন। ফের একবার তিনি এমনটাই করবেন বলে আশায় ছিলেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। কোহলি আপ্রাণ চেষ্টা করেন, শতরানও হাঁকান, তাও শেষরক্ষা হল না। অপরদিক থেকে যথেষ্ট সাহায্য না পাওয়ায় কোহলির শতরানের পরেও ভারত ম্যাচ হারল। ঘরের মাঠে টেস্টে ভারতকে হোয়াইটওয়াশ করার পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ও ২-১ জিতে নিল কিউয়িরা।

এদিন ভারতের সামনে নিউজ়িল্যান্ড জয়ের জন্য ৩৩৮ রানের লক্ষ্য রাখে। সিরিজ় নির্ণায়ক ম্যাচে টিম জয়ের জন্য যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হত, তা সকলেই জানতেন। তবে আশা ছিল ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন নিজেদের দাপট দেখাবে। এই মাঠে রোহিত শর্মা থেকে শুভমন গিল, সকলের রেকর্ডই বেশ ঈর্ষণীয়। সেই কারণেই ইনদওরের হোলকার স্টেডিয়ামে ওয়ান ডেতে ভারতীয় দল অপ্রতিরোধ্য। সাতের মধ্যে সাতটি ম্যাচই জিতেছে ভারত।

তবে এমন পরিস্থিতিতে ভারতীয় দল শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। রোহিত শর্মা ১১ ও শুভমন গিল ২৩ রানে সাজঘরে ফেরেন। শ্রেয়স আইয়ার বা কেএল রাহুলও রান পাননি। এমন পরিস্থিতিতে ৭১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। তবে শুরু থেকেই আজ অনবদ্য ফর্মে দেখানো বিরাট কোহলি ক্রিজে উপস্থিত ছিলেন। নীতীশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে তিনিই পাল্টা লড়াইটা শুরু করেন। ৫১ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন কোহলি। ৫২ বলে অর্ধশতরান পূরণ করেন নীতীশ। তবে তারপরেই সাজঘরে ফিরতে হয় ভারতীয় অলরাউন্ডারকে।

এর পরে নীতীশ রেড্ডি অর্ধশতরান হাঁকিয়ে আউট হলেও, কোহলি একাই কুম্ভ হয়ে লড়াই চালান। তাঁকে সঙ্গ দেন হর্ষিত রানা। বিশ্বক্রিকেটে তিনি 'চেজ় মাস্টার' হিসাবে পরিচিত। কতই না ম্যাচ তিনি ভারতকে জিতিয়েছেন। ১৭৮ রানে ষষ্ঠ উইকেট হারানোর পরেও ভারতীয় সমর্থকরা আশা হারাননি একমাত্র কোহলির কারণেই। তিনি কাউকেই হতাশ করেননি।

দেখতে দেখতেই কোহলি ৯১ বলে নিজের শতরান পূরণ করে ফেলেন। অপরদিকে হর্ষিত রানাও আটে নেমে ব্যাট চালান। কেরিয়ারের প্রথম ওয়ান ডে অর্ধশতরান হাঁকান তিনি। তবে পরপর বলে হর্ষিত ও মহম্মদ সিরাজকে সাজঘরে ফিরিয়ে ফোকস কিউয়িদের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দেন। কোহলিও শেষমেশ ১২৪ রানে আউট। ২৯৬ রানেই থামে ভারতের ইনিংস।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget