এক্সপ্লোর

Nathan Lyon: মহৎ কার্যে কোহলি, বুমরার সই করা ব্যাট দান করলেন ন্যাথান লায়ন

Virat Kohli bat: কোহলিদের সই করা বিশেষ ব্যাট লায়ন অস্ট্রেলিয়ার সোশ্যাল ইমপ্যাক্ট পার্টনার ট্যাভেরনার্সকে দান করেছেন।

মেলবোর্ন: দিনকয়েক আগেই ভারত ও অস্ট্রেলিয়ার ধুন্ধুমার বর্ডার-গাওস্কর ট্রফির লড়াই শেষ হয়েছে। এবার ভারতীয় তারকা ত্রয়ী যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), বিরাট কোহলি (Virat Kohli)) ও আর অশ্বিনের সই করা বিশেষ ব্যাট দান করে দিলেন অজ়ি তারকা ন্যাথান লায়ন (Nathan Lyon)। কিন্তু কেন?

ন্যাথান লায়নের এই ব্যাট দান করার পিছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। কোহলিদের সই করা বিশেষ ব্যাট লায়ন অস্ট্রেলিয়ার সোশ্যাল ইমপ্যাক্ট পার্টনার ট্যাভেরনার্সকে দান করেছেন। এই ব্যাট তিনটি এরপর নিলামে উঠবে। আর নিলাম থেকে সংগৃহীত সমস্ত টাকা পয়সা যাবে বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সাহায্যর্থে। অবশ্য শুধু ভারতীয় তারকারা নন, ন্যাথান লায়ন নিজে অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স ও স্মিথ স্মিথরাও এই ব্যাটগুলিতে সই করেছেন। সদ্য সমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফিতেই এই সইগুলি নেওয়া হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানায়, '২০২৫ সালে জাতীয় ক্রিকেট ইনক্লিউশন চ্যাম্পিয়নশিপের আগে, বিশেষভাবে সক্ষম ক্রিকেটের দূত ন্যাথান লায়ন ক্রিকেট অস্ট্রেলিয়ার সোশ্যাল ইমপ্যাক্ট পার্টনার ট্যাভেরনার্সকে তিনটি বিশেষ ব্যাট দান করেছেন।'

 

রবিবারই ক্যুইন্সল্যান্ডে বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের টুর্নামেন্টটি শুরু হতে চলেছে। এই প্রতিযোগিতায় দেশজুড়ে বিশেষভাবে সক্ষম ৩০০ ক্রিকেটাররা নিজেদের রাজ্যের প্রতিনিধিত্ব করেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এই ম্যাচগুলি আয়োজিত হয়। 

রিঙ্কুর নতুন ইনিংস

ভারতীয় ক্রিকেট দলের সদস্য তথা কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অঙ্গ রিঙ্কু সিংহ। ক্রিকেটপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়ও তিনি। এবার সেই রিঙ্কু সিংহই (Rinku Singh) জীবনের নতুন ইনিংস শুরু করলেন। বাগদান সারলেন তিনি। পাত্রীও কিন্তু পরিচিত মুখ। কে তিনি? তাঁর নাম প্রিয়া সরোজ (Priya Saroj) 

রিঙ্কু বা প্রিয়া কারুর তরফেই কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারি কোনও ঘোষণা করা হয়নি। তবে তাঁদের বাগদানের খবর হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রিঙ্কুর চর্চিত বাগদত্তা কে? কি তাঁর পরিচয়? সমাজবাদী পার্টির মছলিসায়র সাংসদ প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন। বর্তমানে তুফানি বিধায়ক।

আরও পড়ুন: সম্মান জানানো হল মনু ভাকের, গুকেশদের, তারকা ক্রীড়াবিদরা পেলেন খেলরত্ন পুরস্কার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget