এক্সপ্লোর

Virat Kohli: ২০২৭-এই ইতি? নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

Indian Cricket Team: কোহলির ভবিষ্যৎ ঘিরে দীর্ঘ সময় ধরেই জল্পনা-কল্পনা চলছে।

নয়াদিল্লি: বয়স ৩৮ ছুঁই ছুঁই। দুই আন্তর্জাতিক ফর্ম্যাট থেকে অবসরও নিয়ে ফেলেছেন তিনি। কেরিয়ারের একেবারে সায়াহ্নে উপনীত হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এমন পরিস্থিতিতে কোহলি আর কতদিন খেলবে, সেই নিয়ে জল্পনা চলছিলই। নিজের ভবিষ্যৎ নিয়ে এবার কোহলি নিজেই মুখ খুললেন। স্পষ্ট জানিয়ে দিলেন পরের বছর আসন্ন বিশ্বকাপই (ODI World Cup 2027) তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে এবং তিনি সেই বিশ্বকাপে নিজের সর্বস্বটা উজাড় করে দিতে প্রস্তুত।

JioHotstar-কে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলিকে বলতে শোনা গেল, 'আমার ক্ষেত্রে এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। এটা বলেই নিজেকে উদ্বুদ্ধ করছি। নিজের সর্বস্বটা উজাড় করে দেব।'

কোহলির দাবি ৫০ ওভারের বিশ্বকাপের চ্যালেঞ্জটা ভিন্ন এবং সেই কারণেই আসন্ন বিশ্বকাপটা তাঁর জন্য বাড়তি মোটিভেশনের। '৫০ ওভারের বিশ্বকাপের চাপটা ভিন্ন ধরনের। কারণ এই টুর্নামেন্টে তো এখন টি-২০-র মতো তীব্রতার সঙ্গে ১০টি ম্যাচ খেলতে হবে। তবে এক্ষেত্রে পার্থক্যটা হল দিনে একটা নয়, আড়াই খানা টি-২০ ম্যাচ এক্ষেত্রে খেলতে হবে এবং সেই তীব্রতা নিয়ে খেলতে হবে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ১০ ম্যাচ এমনভাবে খেলা এবং বিশ্বকাপ জেতাটা কিন্তু বড় বিষয়।' দাবি কোহলির।

আরও পড়ুন:- 'নিজেকে কথা দিয়েছি...' ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শুরুর আগেই কোহলির নতুন অঙ্গীকার 

প্রসঙ্গত, আপাতত বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানেই নাকি অনুশীলনের সময় মেজাজ হারালেন কোহলি। তিরুঅনন্তপুরমে প্রথম ওয়ান ডে ম্য়াচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়। তার আগে গত বৃহস্পতিবার থেকেই ভারতীয় দল অনুশীলন সারছে। আর অনুশীলনের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখা গিয়েছে প্রস্তুতি সারতে। 

একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ভারতীয় দলের অনুশীলনের, যেখানে দেখা যাচ্ছে কোহলিকে এক সাপোর্ট স্টাফের সঙ্গে বেশ উত্তেজনামত বাদানুবাদ করতে। কিছু একটা দু'জনের মধ্য়ে কথোপকথন হচ্ছিল। বিরাট দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা, ধ্রুব জুরেল ও কে এল রাহুলের সঙ্গে। সেখান থেকেই আচমকাই প্রাক্তন ভারত অধিনায়ককে দেখা যায় সাপোর্ট স্টাফের দিকে এগিয়ে যেতে।

ভিডিও ক্লিপে দেখা যায় যে সাপোর্ট স্টাফ একটি বোর্ড নিয়ে এসেছিলেন। সেখানে কিছু লেখা ছিল, যা নিয়েই কথা বলা শুরু করেন বিরাট। আঙুল উঁচিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে দেখা যায় কিং কোহলিকে। ফিল্ডিং সংক্রান্ত কোনও কিছুর স্কোর ছিল হয়ত ওই বোর্ডে লেখা। যা দেখেই আলোচনা শুরু করেন বিরাট। এর আগেও মাঠে খেলার সময় বিভিন্ন মুহূর্তে অ্য়ানিমেটেড হতে দেখা গিয়েছে বিরাটকে। তবে এবার হয়ত কোনও রেগে যাওয়ার মুহূর্ত নয়। পুরােটাই মজার ছলে ছিল।

 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
IND vs NZ: তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা, সেই ধোনির জার্সিতেই নিজের অটোগ্রাফ দিলেন গম্ভীর
তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা, সেই ধোনির জার্সিতেই নিজের অটোগ্রাফ দিলেন গম্ভীর
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget