এক্সপ্লোর

BCCI Contracts: রোহিত শর্মা, বিরাট কোহলির বেতন থেকে কাটা যাবে দুই কোটি টাকা! কিন্তু কেন?

Virat-Rohit BCCI Contracts: কয়েকজন ক্রিকেটারকে মূলত চারটি ক্যাটাগরিতে ভাগ করে বিসিসিআই বার্ষিক চুক্তি তালিকা প্রকাশ করে। সেই আওতায় গত বছরও একেবারে সর্বোচ্চ তালিকায় ছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

নয়াদিল্লি: প্রতি বছরই ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হয়। কয়েকজন ক্রিকেটারকে মূলত চারটি ক্যাটাগরিতে ভাগ করে বিসিসিআই বার্ষিক তালিকা প্রকাশ করা হয়। সেই আওতায় গত বছরও একেবারে সর্বোচ্চ তালিকায় ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit sharma)।

তবে বিগত এক বছরে বেশ কিছু বদল হয়েছে। রোহিত এবং বিরাট, দুই মহাতারকাই টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। এরপরেই তাঁদের সর্বোচ্চ চুক্তিতে থাকা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং ম্যাচে অংশগ্রহণ, সব মিলিয়েই বার্ষিক চুক্তির ক্যাটাগরি তৈরি করা হয়। সেখানে রোহিত এবং বিরাট, দুই ফর্ম্যাট থেকেই অবসর নিয়েছেন। দুইজনেই কেবল ওয়ান ডে ফর্ম্যাটেই খেলেন। 

এর ফলে রোহিত এবং বিরাটকে সর্বোচ্চ 'A+' থেকে 'A' ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হতে পারে বলে অনেক জায়গায় কানাঘুষো শোনা যাচ্ছে। এই ক্যাটাগরিতে ডিমোশন হলে কিন্তু তার সরাসরি প্রভাব দুই তারকার আয়ে পড়বে। ভারতীয় বোর্ড সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বার্ষিক সাত কোটি টাকা করে দেয় বলে খবর। সেখানে 'A' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাঁচ কোটি টাকা পান। বিরাট, রোহিত এক ক্যাটাগরি নীচে নামলে, তাই তাদের বার্ষিক বেতন আগের থেকে দুই কোটি টাকা কমবে।           

তবে আরেক সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাডেজাও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও তিনি এখনও পর্যন্ত ওয়ান ডেতে খেলা চালিয়ে যাচ্ছেন, তাই তাঁকে সর্বোচ্চ ক্যাটাগরিতে রাখা হবে বলেই খবর। অপরদিকে, ভারতের টেস্ট এবং ওয়ান ডে অধিনায়ক শুভমন গিল গত বছরের চুক্তিতে এক ধাপ নীচে 'A' ক্যাটাগরিতে ছিলেন। তিনি বিগত এক বছরে দুই ফর্ম্যাটের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তাঁর বার্ষিক চুক্তিতে উন্নতি হতে পারে বলেই শোনা যাচ্ছে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি ১৯ ডিসেম্বর হবে । একটি প্রতিবেদন অনুসারে, এই টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে ২২ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সভা হতে পারে। এই মিটিংয়ে শুভমন গিলকে পদোন্নতি দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত গোটাটাই জল্পনার পর্যায়ে রয়েছে। এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে কিন্তু কিছু ঘোষণা করা হয়নি।          

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget