এক্সপ্লোর

IND WI: সিরিজ শুরুর আগেই চোট আতঙ্ক ভারতীয় শিবিরে, প্রথম টেস্ট থেকে ছিটকে যেতে পারেন এই সুন্দর

IND vs WI Test Series: ইংল্যান্ড সফরের আগে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুটো ম্য়াচে ১৬ উইকেট নিয়েছিলেন। একটি ইনিংসে পাঁচ উইকেট ও দুবার চারটে করে উইকেট পেয়েছিলেন।

আমদাবাদ: টি-টোয়েন্টি ফর্ম্য়াটের লড়াই শেষ। এবার ফের টেস্টের আঙিনায় ভারতীয় ক্রিকেট দল। আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। গত বছর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর ফের একবার দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে গিল বাহিনী।

আর সিরিজের আগেই চোট আশঙ্কা ভারতীয় ক্রিকেট শিবিরে। তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে প্রথম টেস্টে আদৌ পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কাউন্টি ক্রিকেট খেলতে হ্যাম্পশায়ার ক্লাবে যোগ দিয়েছিলেন সুন্দর। সেখানে খেলার সময়ই আঙুলে চোট পেয়েছিলেন সুন্দর।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের আগের দিন অনুশীলনে খুব একটা স্বস্তিতে ছিলেন না সুন্দর। নেটে সুন্দর বল করলেও খুব একটা স্বস্তিতে ছিলেন না। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ক্যাচিং প্র্যাকটিসের সময়ও ছিলেন না চেন্নাইয়ের এই স্পিনার।

ইংল্যান্ড সফরে ব্যাট ও বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন সুন্দর। ব্যাট হাতে মোট ২৮৪ রান করেছিলেন তিনি। ৪৭.৩৩ গড়ে ব্যাটিং করেছিলেন। সঙ্গে ছিল একটি শতরানও। একটি অর্ধশতরানও হাঁকিয়েছিলেন। ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটেও ৭৪.১ ওভার বল করেছিলেন সুন্দর, তুলে নিয়েছিলেন মোট ৭ উইকেট। 

ইংল্যান্ড সফরের আগে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুটো ম্য়াচে ১৬ উইকেট নিয়েছিলেন। একটি ইনিংসে পাঁচ উইকেট ও দুবার চারটে করে উইকেট পেয়েছিলেন। যদিও ভারতকে জেতাতে পারেননি সুন্দর। যদিও অস্ট্রেলিয়া সফরে খুব একটা সফল ছিলেন না এই তরুণ স্পিনার অলরাউন্ডার। সেখানে ৬ ইনিংসে ১১৪ রান করেছিলেন। একটি অর্ধশতরান করেছিলেন। বল হাতে মাত্র ৩ উইকেট ঝুলিতে পুরেছিলেন। 

সুন্দর যদি না খেলেন, তাহলে ভারত হয়ত তিন স্পিনার নিয়েই একাদশ সাজাবে। সেক্ষেত্রে রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব খেলবেন। সুন্দর না খেললে নীতীশ রেড্ডি একাদশে খেলবেন অলরাউন্ডার হিসেবে।

এদিকে, ভারতের বিরুদ্ধে নামার আগে ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ় জানিয়েছেন, ২০২৪ সালে যে মন্ত্র মেনে কিউয়িরা খেলেছিলেন এবং ১২ বছর পর ভারতকে ঘরের মাঠে টেস্ট সিরিজ পরাজয়ের তিক্ততা দিয়েছিলেন, সেই ফর্মুলা মেনে চলবেন তাঁরা। সেই সিরিজের ভিডিও ক্লিপও দেখছেন। রস্টন চেজ় বলেছেন, 'আমরা টেস্ট দল হিসাবে এই মুহূর্তে ভাল জায়গায় নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় আমরা নীচের দিকে। তবে সেগুলো ছাপিয়ে উঠতে হবে। গত বছর নিউজ়িল্যান্ড এসে ভারতের বিরুদ্ধে দাপট দেখিয়েছিলওরা যেটা করেছিল তা থেকে শেখার চেষ্টা করছি। ভাল ক্রিকেট খেলার, প্রতিদ্বন্দ্বিতী করার ও সিরিজ জেতার সবরকম চেষ্টা করব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget