এক্সপ্লোর

Washington Sundar: এক পরিকল্পনাই এনে দিয়েছে সাত সাতটি উইকেট, পুণেতে দুরন্ত বোলিংয়ের পর ফাঁস করলেন সুন্দর

IND vs NZ 2nd Test: পুণেতে প্রথম শ্রেণির ক্রিকেটে পরিসংখ্যানের বিচারে নিজের সর্বসেরা বোলিংটি করেন ওয়াশিংটন সুন্দর।

পুণে: ২০২১ সালের মার্চ মাসে শেষবার ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। তারপর চোট, আঘাত, অফফর্ম না না কারণে লাল বলে জাতীয় দলে আর সুযোগ পাচ্ছিলেন। তবে ১৩২৯ দিন পর হঠাৎই সুযোগ এল পুণেতে। আর সুযোগ পেয়েই ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) নিজের দক্ষতা প্রমাণ করলেন। দ্বিতীয় টেস্টের (IND vs NZ 2nd Test) প্রথম ইনিংসে ৫৯ রানের বিনিময়ে সাত উইকেট নিয়ে নিউজ়িল্যান্ড ব্যাটিংকে ধরাশায়ী করলেন তারকা ভারতীয় অলরাউন্ডার।

অনবদ্য বোলিংয়ের পর দিনের খেলাশেষে সুন্দরকে মাইকে ধরা হয়। এই পারফরম্যান্সের সুযোগ করে দেওয়ায় দলের কোচ ও অধিনায়ককে কৃতজ্ঞতা জানান সুন্দর। 'আমি প্রথম টেস্টে দলের অঙ্গ ছিলাম না। তারপর আমায় যেভাবে ডাকা হয় এবং প্রথম একাদশে সুযোগও দেওয়া তার জন্য আমি অধিনায়ক ও কোচের কাছে কৃতজ্ঞ। এই অনুভূতিটাই কথায় প্রকাশ করা যাবে না।' বলেন তারকা স্পিনার।

সুন্দর জানান ভারতীয় দল ভেবেছিল একেবারে প্রথম দিন থেকেই পুণের পিচে বল স্পিন করবে। তেমনটা শুরুতে হলেও পরে তেমন আর মদত পাননি স্পিনারর। এমন পরিস্থিতিতে এক পরিকল্পনা অনুসরণ করেই এসেছে সাফল্য। ওয়াশিংটন জানান, 'পরিস্থিতি বা প্রতিপক্ষে যেমন বা যেই হোক না কেন, আমি প্রতিটা বল সঠিক ঠিকানায় রাখার চেষ্টা করছিলাম। সবটাই ঈশ্বরের কৃপা। গোটা বিষয়টায় সাফল্য পেয়েছি। নির্দিষ্ট জায়গায় বল রেখে খালি গতিতে সামন্য এদিক ওদিক করে বোলিং করার চেষ্টাতেই ছিলাম আমি। অত্যন্ত কৃতজ্ঞ আমি।'

তিনি আরও যোগ করেন, 'আমাদের মনেই হয়েছিল ম্যাচের প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করবে। প্রথম সেশনে শুরুতে তেমনটা হচ্ছিলও। তবে দ্বিতীয় সেশন থেকে আর তেমন বল স্পিন হচ্ছিল বলে আমার মনে হয় না। আর তৃতীয়তে পিচ বেশ ভাল হয়ে গিয়েছিল। ওই শুরুর দিকেই যা বল ঘুরছিল।'

সুন্দর এই ম্যাচে সাতের মধ্যে পাঁচটি উইকেটই বোল্ড করে নেন। এক ইনিংসে ভারতের মাটিতে এর থেকে বেশিজন ব্যাটারকে বোল্ড করার কৃতিত্ব আর কারুর নেই। এই সাতটি উইকেটের মধ্যে রাচিন রবীন্দ্রর উইকেটকেই নিজের সবথেকে পছন্দের উইকেট হিসাবে বেছে নেন সুন্দর। এবার দেখার ব্যাটাররা কী করেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বোলিংয়ে ওয়াশিংটনের স্পিন ভেল্কিতে দুরন্ত কামব্যাক, প্রথম দিনশেষে ভারতের স্কোর ১৬/১ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget