এক্সপ্লোর

Virat Kohli-Rohit Sharma: এ মাসে নেই আর কোনও ওয়ান ডে, রোহিত ও কোহলিকে ভারতের জার্সি গায়ে দেখতে কতদিন অপেক্ষা করতে হবে?

Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শেষে ভারত নিউজ়িল্যান্ড সফরে যাবে।

নয়াদিল্লি: সদ্যই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের ওয়ান ডে সিরিজ় শেষ হয়েছে। সেই সিরিজ়ে শেষ ওয়ান ডে হারলেও, সিরিজ় জিতেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। দলের দুই সিনিয়র স্টেটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে (Virat Kohli) দারুণ ছন্দে দেখিয়েছে। দুইজনের ব্যাট থেকেই এসেছে রান, সেঞ্চুরি। তবে সেই সিরিজ় শেষ। এবার প্রশ্ন হল এই দুই মহাতারকাকে ফের কবে খেলতে দেখা যাবে?

রোহিত ও বিরাট, টেস্ট এবং টি-২০ দুই ফর্ম্যাট থেকেই অবসর নিয়েছেন। তাঁরা এখন কেবল ওয়ান ডে ক্রিকেটই খেলেন। ভারতীয় দলের কিন্তু এই মাসে আর কোনও ওয়ান ডে ম্যাচ নেই। অক্টোবরের শেষের দিকে নিউজ়িল্যান্ড সিরিজ় শুরু হলেও, প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হবে ৪ নভেম্বর, অর্থাৎ ঠিক একমাস পরে। সেই ম্যাচেই ফের একবার রোহিত এবং বিরাটকে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে।   

আরও পড়ুন:- চোট সারিয়ে কামব্যাকের পথে ফের ধাক্কা খেলেন হার্দিক, কিউয়িদের বিরুদ্ধে হর্ষিতের খেলা নিয়েও সংশয় 

প্রসঙ্গত শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কোহলি খাতাই খুলতে পারেননি। জেডন সিলসের বলে আউট হন তিনি। তবে রোহিত শর্মা রান পান। অল্পের জন্য শতরান হাতছাড়া করে ৯২ রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়। আর এই ইনিংসের সুবাদেই 'হিটম্যান' কিন্তু অনন্য নজির গড়ে ফেলেন, পিছনে ফেলেন সচিন তেন্ডুলকরকে।          

ম্যাচে ভারতীয় ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার ওয়ান ডে রান করার নজির গড়লেন। ওপেনার হিসেবে ১০০০০ রান পূর্ণ করতে রোহিত সময় নেন মাত্র ২০২টি ইনিংস। সচিন তেন্ডুলকরের থেকে ১২টি ইনিংস কম খেলে এই রেকর্ড গড়েছেন রোহিত। ২০০৪ সালে সচিন ব্রিনবেনে অস্ট্রেলিয়ার বিরদ্ধে এই মাইলফলক ছুঁয়েছিলেন। যা এতদিন রেকর্ড ছিল। এবার সেই রেকর্ড ভেঙে ফেললেন হিটম্যান।      

বিশ্ব ক্রিকেটে ওপেনারদের মধ্য়ে সবার শীর্ষে রয়েছেন দ্রুততম ১০ হাজার রান করার তালিকায় ক্রিস গেল। ওপেনার হিসেবে ১০০০০ রান করা চতুর্থ ব্যাটার হলেন রোহিত। সনৎ জয়সূর্যও রয়েছেন তালিকায়। এই মাইলফলকে পৌঁছাতে রোহিতের মাত্র ২ রানের প্রয়োজন ছিল এবং তিনি ম্যাচের তৃতীয় বলেই জেইডেন সিলসকে ফ্লিক করে সহজেই দুটি রান নিয়ে এই কীর্তি গড়েন।            

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
Advertisement

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget