এক্সপ্লোর

IND vs ENG 4th Test: অবশেষে চতুর্থ টেস্টে কি ভারতীয় দলে ফিরবেন কেএল রাহুল? আপডেট দিলেন অধিনায়ক রোহিত

KL Rahul: তৃতীয় টেস্টের আগে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছিল যে রাহুল ৯০ শতাংশ ফিট হতে পেরেছেন।

রাজকোট: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। কিন্তু তারপরেই চোট পান তিনি। সেই চোটের কারণেই দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট খেলতে পারেননি তারকা ভারতীয় ব্যাটার। রাঁচিতে চতুর্থ টেস্টেও (IND vs ENG 4th Test) কি তাঁকে খেলতে দেখা যাবে না? এই বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) জানতে চাওয়া হয়।

রাহুল এবং রবীন্দ্র জাডেজা, উভয়েই চোটের কারণে প্রথম টেস্টের পর ছিটকে গিয়েছিলেন। রাজকোটে তৃতীয় টেস্টে জাডেজা প্রত্যাবর্তন ঘটালেও, ফিরতে পারেননি রাহুল। তৃতীয় টেস্টের আগে তাঁর ফিটনেস প্রসঙ্গে বিসিসিআই এক আপডেট দিয়ে জানিয়েছিল, 'কেএল রাহুলের বাকি তিন টেস্টে অংশগ্রহণ করাটা তাঁর ফিটনেসের ওপর নির্ভরশীল ছিলই। তিনি রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। রাহুল ৯০ শতাংশ ফিট হতে পেরেছেন এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে বেশ ভালভাবেই সম্পূর্ণ ফিট হওয়ার দিকে এগোচ্ছেন।'

রাহুলের প্রসঙ্গে রোহিত শর্মাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ও ফিট হয়ে যাবে।' রাহুল ফিট হলে তিনি ভারতীয় একাদশে কার জায়গায় খেলবেন? এক্ষেত্রে সম্ভবত রজত পাতিদারকে বাইরে বসতে হতে পারে। বিশাখাপত্তনমে পাতিদার নিজের টেস্ট অভিষেক ঘটান। তবে দুই টেস্টে বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম টেস্টে যেখানে তাঁর ব্যাট থেকে ৩২ ও নয় রানের ইনিংস এসেছিল, সেখানে দ্বিতীয় টেস্টে তিনি দুই ইনিংসে মাত্র পাঁচ রান করে করেন।  

পাতিদার যেখানে বড় রান করতে ব্যর্থ হয়েছেন, সেখানে তৃতীয় টেস্টেই অভিষেক ঘটানো সরফরাজ খান মাত্র চতুর্থ ভারতীয় হিসাবে নিজের অভিষেক টেস্টের উভয় ইনিংসেই অর্ধশতরান হাঁকিয়েছেন। তাই তাঁকে বাদ দেওয়াটা সহজ হবে না। এবার শেষমেশ রাহুল ফিরতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

রাজকোটে রাহুল না খেললেও, ভারতীয় দল দুরন্ত জয় পেয়েছে। ইংল্যান্ডকে ৪৩৪ রানের ব্যবধানে দুরমুশ করে সিরিজ়ে ২-১ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। রানের বিচারে এটাই ভারতের সর্বকালের সবচেয়ে বড় জয়। রাঁচিতে তাই জিতে সিরিজ় পকেটে পুরতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামবে রোহিত বাহিনী।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ভারতকে ভারতের মাটিতে হারানো সহজ নয়, হুঁশিয়ারির সুরে বলছেন সৌরভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget