এক্সপ্লোর

INDW vs SLW: শ্রীলঙ্কার বিরুদ্ধে বুধবার লক্ষ্য বড় জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হরমনপ্রীত?

Womens T20 World Cup 2024: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট ২৪ বার মুখোমুখি হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই ভারত ১৯-৫ ব্যবধানে এগিয়ে রয়েছেন হরমনপ্রীতরা।

দুবাই: শুরুটা একেবারেই ভাল হয়নি। কিন্তু মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2024) নিজেদের দ্বিতীয় ম্য়াচেই পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। এ গ্রুপে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় দল। পাকিস্তান ও ভারত দুটো দলই একটি করে ম্য়াচ হারলেও রান রেটের বিচারে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে রয়েছেন হরমনপ্রীত, স্মৃতি মন্ধানারা। আগামীকাল ৯ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। দ্বীপরাষ্ট্র এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও ম্য়াচ জিততে পারেনি। পাকিস্তানের বিরুদ্ধে ৩১ রানে হারতে হয়েছিল তাদের। দ্বিতীয় ম্য়াচে অস্ট্রেলিয়া ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে। 

চোট আশঙ্কা ভারতের

পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে ব্যাটিংয়ের সময়ে হরমনপ্রীত কৌর ঘাড়ে চোট পেয়েছিলেন। ব্যাট করার সময়ই মাঠ ছেড়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন। তিনি আর মাঠে ফিরতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে মাঠ ছাড়ার সময়ে হরমনপ্রীত কৌরের মুখ দেখলেই বোঝা যাচ্ছিল যে তিনি কতটা কষ্টে রয়েছেন। এছাড়া আগের ম্য়াচে পূজা ভাস্ত্রাকারও খেলেননি। তাঁরও হাল্কা চোট ছিল। সাজানাকে পূজার বদলি হিসেবে দেখা গিয়েছিল। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচে আদৌ পূজা মাঠে নামতে পারেন কি না তা দেখার। 

হেড টু হেড

টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট ২৪ বার মুখোমুখি হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই ভারত ১৯-৫ ব্যবধানে এগিয়ে রয়েছেন হরমনপ্রীতরা। কিন্তু যে পাঁচটি হার রয়েছে, তার মধ্যে শেষ সাক্ষাতের হারটিও রয়েছে। এশিয়া কাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। সেই ম্যাচেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চামারি আত্তাপাত্তুর দল। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তো গুরুত্বপূর্ণই তার মধ্যেও নেট রান রেটও বাড়িয়ে নিতে হবে। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ট্রাম্প কার্ড হতে পারেন স্মৃতি মন্ধানা। এই দলটির বিরুদ্ধে কুড়ির ফর্ম্য়াটে মোট ১৯ ইনিংসে ৩৭৯ রান করেছেন বাঁহাতি ভারতীয় মহিলা ক্রিকেটার। দুটো অর্ধশতরানের ইনিংসও রয়েছে। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দে দেখা যায়নি স্মৃতিকে। তিনি রানে ফিরুক, এটাই চাইবে টিম ম্য়ানেজমেন্ট। 

এছাড়াও দলের বাকি ব্যাটাররাও এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি। ভারতের বিধ্বংসী ওপেনিং জুটি শেফালি-স্মৃতি এখনও পার্টনারশিপে রান পাননি। যা শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচের খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হতে চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget