এক্সপ্লোর

WC 2011: ১৩ বছর আগের বিশ্বজয়ের ২ অন্যতম কারিগর, স্মৃতিতে ভেসে কী বললেন যুবরাজ, রায়না?

Yuvraj Singh And Suresh Raina: সেই জয়ের অন্য়তম ২ কারিগর ছিলেন যুবরাজ সিংহ ও সুরেশ রায়না। প্রথমজন তো টুর্নামেন্ট ম্য়ান অফ দ্য সিরিজও হয়েছিলেন। ১৩ বছর পার।

মুম্বই: ২০১১ সালে শেষবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্ব বিশ্বসেরা হয়েছিল টিম ইন্ডিয়া। আজকের দিনে ২ এপ্রিলই ইতিহাস গড়েছিল ভারত। আর সেই জয়ের অন্য়তম ২ কারিগর ছিলেন যুবরাজ সিংহ ও সুরেশ রায়না। প্রথমজন তো টুর্নামেন্ট ম্য়ান অফ দ্য সিরিজও হয়েছিলেন। ১৩ বছর পার। এখনও সেই দিনের কথা ভাবলেই রোমাঞ্চ তাড়া করে। বর্ষপূর্তিতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তের ছবি, ভিডিও শেয়ার করে সে কথাই জানালেন ২ প্রাক্তন অলরাউন্ডার।

নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যুবরাজ। সেখানে তিনি লিখেছেন, ''২০১১ বিশ্বকাপ জয়ের সেই মুহূর্তটা উপভোগ করছি এখনও।'' সেবার গোটা টুর্নামেন্টে ৯ ম্য়াচ খেলে মোট ৩৬২ রান করেছিলেন যুবি ব্যাট হাতে। একটি শতরান ও চারটি অর্ধশতরানও হাঁকিয়েছিলেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১১৩। বল হাতে ১৫ উইকেটও নিয়েছিলেন। সেরা বোলিং ফিগার ৩১/৫।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)

অন্য়দিকে রায়নাও ছিলেন মিডল অর্ডারে সেই টুর্নামেন্টে ভারতের ভরসার অন্যতম মুখ। কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধেও ৩৯ বলে অপরাজিত ৩৬ রানের জয়সূচক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। তিনি নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ''এখনও গায়ের রোম খাঁড়া হয়ে যায় সেই মুহূর্তের কথা ভাবলে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suresh Raina (@sureshraina3)

সেবার বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কা বাহিনী ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান বোর্ডে তুলেছিল। শতরান হাঁকিয়েছিলেন মাহেলা জয়বর্ধনে। অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৪৮, তিলকরত্নে দিলশান ৪৮ ও থিসারা পেরেরা অপরাজিত ২২ রান করেন। জাহির খান ৬০ রানের বিনিময়ে ২ উইকেট নেন। যুবরাজ ৪৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত ২ ওপেনার সচিন ও সহবাগের উইকেট হারায় টিম ইন্ডিয়া। সেখান থেকে ম্য়াচে ত্রাতা হয়ে ওঠেন গৌতম গম্ভীর। প্রথমে বিরাট ও পরে ধোনিকে নিয়ে ভারতের বিশ্বজয় নিশ্চিত করেন তিনি। ৯৭ রানে আউট হতে হয় তাঁকে। ধোনি ম্য়াচ জেতানো অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন। যুবি ২১ রানে অপরাজিত থাকেন। বিরাট ৩৫ রান করেন। ছক্কা হাঁকিয়ে ভারতকে সেদিন ম্য়াচ জেতান ধোনি।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget