এক্সপ্লোর

WPL 2026: ভাঙতে চলেছে চিরাচরিত প্রথা, কোথায়, কবে থেকে হবে ডব্লুপিএলের ম্যাচগুলি?

Women's Premier League: ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা ডব্লুপিএল মরশুমে দুইটি ডবল হেডার ডে দেখা যাবে।

মুম্বই: ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আসন্ন ডব্লুপিএল মরশুম (WPL 2026)। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৮ দিনের এই টুর্নামেন্টটি আয়োজিত হবে দুইটি স্টেডিয়ামে এবং এবারের ডব্লুপিএলে চিরাচরিত প্রথাও ভাঙতে চলেছে।

৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা ডব্লুপিএল মরশুমে দুইটি ডবল হেডার ডে দেখা যাবে। দুইটি ডবল হেডারই শনিবার খেলা হতে চলেছে। অপরদিকে, সাধারণত সপ্তাহান্তে টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হলেও, আসন্ন টুর্নামেন্টের ফাইনাল হবে সপ্তাহের মাঝে অর্থাৎ উইক ডে বৃহস্পতিবারে। কোন দুইটি মাঠে এ বারের ডব্লুপিএল খেলা হবে?

নভি মুম্বই এবং বঢোদরায় এবারের ডব্লুপিএলের সবকয়টি ম্যাচ খেলা হবে। দিনকয়েক আগেই এই নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই মাঠেই ডব্লুপিএলের ১১টি ম্যাচ খেলা হবে। শুরুর দিকে অর্থাৎ প্রথম পর্বের ম্যাচগুলি এখানে আয়োজিত হবে। দুইটি ডবল হেডারও এই মাঠেই হবে। ৩ ফেব্রুয়ারি টুর্নামেন্টের এলিমিনেটর এবং ফাইনালসহ দ্বিতীয় পর্বের ১১টি ম্যাচ হবে বঢোদরায়। সেখানকার কোতাম্বি স্টেডিয়ামে হবে মহিলাদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের ম্যাচগুলি।

 

 

৯ জানুয়ারি গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে এবারের ডব্লুপিএল শুরু হবে। অর্থাৎ টুর্নামেন্টের শুরুতেই ভারতের বিশ্বজয়ী দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক অর্থাৎ হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানার নেতৃত্বে দুই দল একে অপরের মুখোমুখি হবে। ডব্লুপিএল চেয়ারম্যান জয়েশ জর্জ বৃহস্পতিবারই টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়ে দেন।

বিক্রি হচ্ছে আইপিএলের আরও এক ফ্র্যাঞ্চাইজি!

বহুদিন ধরেই আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদলের খবর শোনা যাচ্ছিল। তবে এবার একা আরসিবি নয়, আরও এক ফ্র্যাঞ্চাইজি মালিকানা বদলের জন্য প্রস্তুত বলে খবর। কোন ফ্র্যাঞ্চাইজি সেটি? 

লখনউ কর্ণধার, সঞ্জীব গোয়েঙ্কার দাদা হর্ষ গোয়েঙ্কার দাবি শুধু আরসিবি নয়, প্রথম আইপিএলজয়ী ফ্র্যাঞ্চাজলি রাজস্থান রয়্যালও নাকি নতুন মালিকের খোঁজে। হর্ষ নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর জানান। তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'আমি যতদূর শুনতে পাচ্ছি, এক নয়, আরসিবি ও রাজস্থান রয়্যালস, এখন দুই আইপিএল দল বিক্রি হতে চলেছে। বিষয়টা খুব স্পষ্ট, লোকজন বর্তমানে দলগুলির উচ্চ দর থাকাকালীনই সেগুলিকে বিক্রি করতে আগ্রহী। দুই দল কেনার জন্য চার, পাঁচজনের মধ্যে লড়াই চলবে। পুণে, আমদাবাদ, মুম্বই না মার্কিন যুক্তরাষ্ট্র, কোথাকার মালিক দলগুলি কিনতে সক্ষম হবেন?'

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget