এক্সপ্লোর

Simran Shaikh: বস্তির মেয়ে কোটিপতি! যাঁরা খেলাধুলো বন্ধ করতে বলেছিলেন, অভিনন্দন জানাতে এখন তাঁদেরই ভিড়

WPL Auction: রবিবার রাতে এশিয়ার সবচেয়ে বড় বস্তিতে সিমরনের ঘুপচি ঘরের বাইরে সেদিনের সেই মানুষগুলোই ভিড় জমিয়েছিলেন, যাঁরা একসময় ছেলেদের সঙ্গে দস্যি মেয়েকে ক্রিকেট খেলতে দেখে ভ্রু কুঁচকেছিলেন।

মুম্বই: তখন উঠতি প্রতিভা হিসাবে দেখা হচ্ছিল তাঁকে। মুম্বইয়ের ধারাভি বস্তির মেয়ে সিমরন শেখ (Simran Shaikh) যে প্রতিশ্রুতিমান ক্রিকেটার, মেনে নিতে শুরু করেছিলেন সকলে। আর তখনই তাঁর বাবা জাহিদ আলিকে প্রতিবেশীরা বলেন, মেয়ে তো ছেলেদের সঙ্গে খেলে বেড়াচ্ছে। আটকাও ওকে!

রবিবার রাতে এশিয়ার সবচেয়ে বড় বস্তিতে সিমরনের ঘুপচি ঘরের বাইরে সেদিনের সেই মানুষগুলোই ভিড় জমিয়েছিলেন, যাঁরা একসময় ছেলেদের সঙ্গে দস্যি মেয়েকে ক্রিকেট খেলতে দেখে ভ্রু কুঁচকেছিলেন। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি জাহিদকে অভিনন্দন জানাতে হাজির সকলে।

রবিবারের পর জীবন বদলে যেতে চলেছে সিমরন, জাহিদদের। কারণ, বেঙ্গালুরুতে আয়োজিত ডব্লিউপিএলের মিনি নিলামে ১ কোটি ৯০ লক্ষ টাকায় সিমরনকে কিনে নিয়েছে গুজরাত জায়ান্টস (Gujarat Giants)।

সিমরন নিজেও উচ্ছ্বসিত। মহিলাদের সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্ট খেলতে সিমরন এখন আমদাবাদে। মুম্বই রাজ্য দলের প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেছেন, 'আমি আনন্দ বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছি না। গতকাল রাত পর্যন্ত ভাবছিলাম দল পেলে হয়। নিলামে গুজরাত জায়ান্টস আমাকে কেনার পর থেকে অবিরাম ফোন পেয়ে চলেছি। একটা সময় ক্রিকেট খেলার সাধারণ সরঞ্জাম কিনতে সমস্যায় পড়তাম। তবে আজ যা কিছু পেয়েছি, সবই ক্রিকেট থেকে। আমি তাই আগের চেয়েও বেশি করে পরিশ্রম করব।'

ডব্লিউপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া আনক্যাপড ক্রিকেটারদের তালিকায় সিমরন এখন দু'নম্বরে। কাশভি গৌতমকে গত মরশুমে ২ কোটি টাকায় কিনেছিল গুজরাত জায়ান্টস । তার পরেই দুইয়ে রয়েছেন সিমরন। লোকের কথা তাঁর বাবা কানে তুললে হয়তো তাঁর ক্রিকেট খেলাই বন্ধ হয়ে যেত ।

সিমরন বলছেন, 'গরিব মুসলিম পরিবারের মেয়ে হওয়ায় আমার পক্ষে ক্রিকেট খেলাটা সহজ ছিল না । আমার মনে আছে লোকজন বাবাকে বলত, জাহিদ,. কী করছিস ? এখন তো ওর বাড়ির কাজ শেখার বয়স । খেলাধুলো করে কিছুই হবে না। তবে আমার বাবা ওদের কথা শোনেনি। আমাকে খেলা বন্ধ করতে বলেনি । আজ সেই সমস্ত লোকেরাই আমাকে অভিনন্দন জানাতে আসছে ।'

আরও পড়ুন: আইপিএল নিলামের ছায়া ডব্লিউপিএলেও, ভারতীয় ক্রিকেটারেরা বিক্রি হলেন চড়া দামে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।
Umesh Rai: 'জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে কোনও জায়গা নেই', বললেন উমেশ রাই
Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক
Terrorist Attacks: কাশ্মীরে ফের জঙ্গি হানা, এক শ্রমিকের মৃত্যু, আহত ১ | ABP Ananda Live
Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget