এক্সপ্লোর

WTC Final 2023: প্রথম দিনেই ম্যাচ হেরে গিয়েছিল ভারত, টেস্ট চ্যাম্পিয়নশিপে স্বপ্নভঙ্গের পর দাবি বিনির

IND vs AUS: প্রথম দিনে ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের ২৮৫ রানের পার্টনিরশিপই ম্যাচের রং বদলে দেয় বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি।

লন্ডন: ভারতীয় দলের খেতাব জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল। ফের একবার তীরে এসে তরী ডুবল টিম ইন্ডিয়ার (Team India)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বিরাট ব্যবধানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) পরাজিত হয়েছেন রোহিত শর্মারা। পঞ্চম দিনের প্রথম সেশনে শেষ হয় টেস্টের বেস্ট হওয়ার লড়াই। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান রজার বিনির (Roger Binny) মতে ম্যাচের প্রথম দিনেই ভারতের হার নিশ্চিত হয়ে গিয়েছিল।

প্রথম দিনেই হার?

বিনির মতে ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের ২৮৫ রানের পার্টনারশিপই ম্য়াচের রাশ অস্ট্রেলিয়ার হাতে তুলে দিয়েছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষে তিনি বলেন, 'আমরা ম্যাচের প্রথম দিনেই হেরে গিয়েছিলাম। অস্ট্রেলিয়া যে বড় পার্টনারশিপটা গড়েছিল, সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাছাড়া ম্যাচে দুই দলের মধ্যে তেমন কোনও পার্থক্য ছিল না। ওই পার্টনারশিপটাই ম্যাচের ভাগ্য বদলে দেয়।'

প্রথম দিনে ট্র্যাভিস হেড ও স্মিথের দুরন্ত পার্টনারশিপের পর দ্বিতীয় দিন অস্ট্রেলিয়াকে দ্রুত অল আউট করে ভারত। শুরুতে উইকেট হারালেও ভারতীয় দল অজিঙ্ক রাহানে, শার্দুল ঠাকুরের লড়াকু পার্টনারশিপে ভর করে ভারতীয় দল ম্যাচে ফেরে বটে তবে শেষরক্ষা হয়নি। ম্যাচের পঞ্চম দিনেও ভারতের জয়ের আশা ছিল। ম্য়াচ জিততে ৯৭ ওভারে ২৮০ রান তুতে হত টিম ইন্ডিয়াকে, হাতে ছিল সাত উইকেট। কিন্তু মাত্র ৭০ রানের বিনিময়ে সাত উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ হওয়ার আগেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া।

রোহিতের প্রতিক্রিয়া

ম্য়াচের পর রোহিত বলেন, 'একটা কঠিন ম্য়াচ ছিল। আমরা টস জিতে শুরুটা ভাল করেছিলাম। আবহাওয়া যা ছিল সেই বুঝে ওদের ব্যাট করতে পাঠিয়েছিলাম। প্রথম সেশনে বেশ ভাল বলও করেছিলাম। পরের দিকে আমরা পারিনি ভাল বল করতে। কিন্তু আবারও বলব কৃতিত্ব অস্ট্রেলিয়ান ব্যাটারদের। বিশেষত ট্র্যাভিস হেড। ও এসে অসাধারণ খেলে দিল। ও আমাদের থেকে ম্যাচ কেড়ে নিল। আমরা বুঝে গিয়েছিলাম যে, ফিরে আসা কঠিন হবে। আমরা লড়াই করেছি। অস্ট্রেলিয়া দলকে শুভেচ্ছা। আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি। টাইট লাইনে বল করা নিয়েও কথা হয়েছে। কিন্তু কিছুই কাজে আসেনি। এরকমটা হতেই পারে। ১৫০ রানে পাঁচ উইকেট হারানোর পরেও রাহানে ও শার্দূল দারুণ লড়াই করেছে। আমরা ব্যাট হাতে ছাপ রাখতে পারিনি। ব্যাট করার মতোই পিচ ছিল। পাঁচ দিনই পিচ দারুণ ছিল।'

ভারতীয় অধিনায়ক আরও বলেন, 'আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। চার বছর অনেক কঠোর পরিশ্রম করেই দু'টি ফাইনাল খেললাম। আমরা আজ হতাশ। আমরা আরও ভাল খেলব। হেরেও বলব বিগত দুই বছর যা করেছি, তা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দারুণ চেষ্টা করেছে সবাই মিলে। অনেক প্লেয়ার এতগুলি সিরিজে অংশ নিয়েছে। আমরা মাথা উঁচু করেই পরের চ্যাম্পিয়নশিপের জন্য এভাবেই লড়াই করব।'

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget