এক্সপ্লোর

WTC Final 2023: ওভালেই সাঙ্গাকারার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে পারেন কোহলি

Virat Kohli: বিরাট কোহলি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ছয় ইনিংস খেলে মোট ২১৭ রান করেছেন।

লন্ডন: ৭ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship Final 2023) লড়াই। খেতাবি লড়াইয়ে ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল (IND vs AUS)। সেই ম্যাচের আগে জোরকদমে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত, অস্ট্রেলিয়া দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে আইসিসি ট্রফির খরা কাটাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। ম্যাচে স্বাভাবিকভাবেই বিরাট কোহলির (Virat Kohli) দিকে নজর থাকবেই। এই ম্যাচেই কিন্তু এক সর্বকালীন রেকর্ড নিজের নামে করে ফেলতে পারেন কোহলি।

অনন্য রেকর্ডের হাতছানি 

মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার কোহলি। প্রায়শই তিনি রেকর্ড ভাঙেন, গড়েন। ওভালেও তেমনই এক সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে 'কিংগ কোহলি'র সামনে। কোহলি যদি ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আরও ১০৪ রান করতে পারেন, তাহলে তিনি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে (ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) সর্বোচ্চ রানের কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন। কোহলি এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ছয় ইনিংস খেলে মোট ২১৭ রান করেছেন। ওভালে আর ১০৪ রান করলেই কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে ফেলবেন কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সাঙ্গাকারা একাধিক ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন। তিনিই এখনও পর্যন্ত আইসিসির ফাইনালে সাত ইনিংসে মোট ৩২০ রান করেছেন। কোহলির সামনে কিন্তু সাঙ্গাকারাকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে। বিরাট দুর্দান্ত ফর্মেও রয়েছেন। সদ্য সমাপ্ত আইপিএলে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর প্লে-অফে পৌঁছতে না পারলেও কোহলি কিন্তু দারুণ ছন্দে ছিলেন। তিনি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে দুইটি শতরান হাঁকিয়েছিলেন। চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি যদি সেই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে ভারতের ভাল ফল করার কিন্তু সম্ভাবনা প্রবল।

বিরাটের প্রশংসায় জস

 আইপিএলে একসঙ্গে খেলেন। বিরাট কোহলির(Virat Kohli)  আরসিবি দলেরই সদস্য জস হ্যাজেলউড। গত ২ বছর ধরে আরসিবির সদস্য অজি পেসার। এই বছর যদিও সেভাবে খেলার সুযোগ পাননি প্রথম একাদশে। কিন্তু দীর্ঘ সময় প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে এবার লড়াইটা সম্মুখ সমরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। বিরাটের বিরুদ্ধে খেলতে নামার আগে অবশ্য কিংগ কোহলির প্রশংসা ঝড়ে পড়ল হ্যাজেলউডের গলায়।

অজি পেসার বলছেন, ''আমার মনে হয় বিরাটের পরিশ্রমের কথা সবার আগে উল্লেখ করতে হয়। ও অসম্ভব পরিশ্রমী ছেলে। এরপর ওর ফিটনেস ও ব্যাটিংয়ের স্কিল ওকে আরও বিশ্বমানের ক্রিকেটারে পরিণত করেছে। তিনি এমন একজন যে নেটে সবার আগে পৌঁছত আর সবার শেষে নেট থেকে বেরিয়ে আসত। বিরাট দলের সবাইকে উদ্বুদ্ধ করতে ভালবাসে। ওকে দেখে তরুণ ক্রিকেটারদেরও আত্মবিশ্বাস বেড়ে যায়।''

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget