এক্সপ্লোর

WTC Final 2025: বিশ্ব চেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিনক্ষণ ঘোষণা করল আইসিসি

Indian Cricket Team: গত দুই বারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালিস্ট ভারতীয় দল কিন্তু বর্তমানেও টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষে থাকার দরুণ ফাইনাল খেলার বড় দাবিদার।

নয়াদিল্লি: ফের একবার ইংল্যান্ডেই বসবে খেতাবি লড়াইয়ের আসর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2025) দিনক্ষণ ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। ২০২৩ থেকে ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের ফাইনাল আয়োজিত হবে 'হোম অফ ক্রিকেট' লর্ডসে।

পরের বছর ১১ জুন থেকে ১৫ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে লর্ডসে। ফাইনাল ম্যাচের জন্য একদিন রিজার্ভ ডেও রাখা হয়েছে। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও লর্ডসে আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা সাদাম্পটনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ২০২৩ সালের ফাইনাল আয়োজিত হয়েছিল ইংল্যান্ডেরই ওভালে। এবার অবশেষে লর্ডসে টেস্টের বেস্ট হওয়ার লড়াই আয়োজিত হবে।

 

নিয়ম মেনে দুই বছরের লম্বা সাইকেলের শেষে যে দুই দল তালিকার শীর্ষে থাকবে, তারাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে। বিগত দুইবারই ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল। এবারও কিন্তু তারা ফাইনালে নিজেদের জায়গা পাকা করার প্রবল দাবিদার। আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষেই রয়েছে রোহিত বাহিনী। দ্বিতীয় স্থানে রয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতের জয়ের শতকরা ৬৮.৫২, অস্ট্রেলিয়ার ৬২.৫০।

 

তবে রোহিত, গম্ভীররা ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়নশিপ ফাইনাল সরিয়ে অন্য স্থানে করার দাবি জানিয়েছিলন। টিম ইন্ডিয়া শিবিরের সেই দাবি যে মানা হয়নি, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজ় জয় করেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্ট জিতেছে  ছয় উইকেটে। এই দুই জয়ের সুবাদেই নাজমুল হোসেন শান্তরা এক ধাক্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চার নম্বরে উঠে এল। এই প্রথমবার বাংলাদেশ পাকিস্তানের ঘরের মাঠে টেস্ট সিরিজ় জিতল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পাকিস্তানেরই ঘরের মাঠে বাবরদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ, ৬ উইকেটে জিতল দ্বিতীয় টেস্ট 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget