এক্সপ্লোর

Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে মুখে কুলুপ, 'চুপ থাকাই সবথেকে বড় প্রতিক্রিয়া', ইঙ্গিতবাহী পোস্ট চাহালের

Yuzvendra Chahal-Dhanashree Verma: বছর চারেক আগে ২০২০ সালের ২২ ডিসেম্বর ধনশ্রীর সঙ্গে বিয়ে সারেন চাহাল।

নয়াদিল্লি: ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ব্যক্তিগত জীবনে ঝড়। তাঁর ও স্ত্রী ধনশ্রী বর্মার (Dhanashree Verma) বিবাহ বিচ্ছেদের জোর জল্পনা। এখনও অবধি এই বিষয়ে দুই তারকার কেউই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে আকারে ইঙ্গিতে বারংবার চাহাল বুঝিয়ে দিচ্ছেন তিনি মানসিকভাবে খুব একটা ভাল জায়গায় নেই। 

বিবাহবিচ্ছেদের মাঝেই সোশ্যাল মিডিয়ায় চাহালের একটি স্টোরি সকলেরই নজর কেড়েছে। সেখানে ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার লিখেছেন, 'সমস্ত শোরগোলের উর্ধ্বে যারা শুনতে আগ্রহী সমস্ত চুপ থাকার থেকে বড় প্রতিক্রিয়া আর কিছু হতে পারে না।' এত শোরগোলের মধ্যেও এই বিষয়ে কোনও কথাই বলেননি চাহাল। এই পোস্টের মাধ্যমে তাঁর চুপ থাকার পিছনে কারণটা ঠিক কী, সেই বিষয়েই ব্যাখা দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা।

 

চাহালের ইঙ্গিতবাহী পোস্ট (ছবি: চাহালের ইনস্টাগ্রাম)
চাহালের ইঙ্গিতবাহী পোস্ট (ছবি: চাহালের ইনস্টাগ্রাম)

কয়েকদিন আগেই চাহালের আরও একটি সোশ্যাল মিডিয়া পোস্টও বেশ নজর কেড়েছিল সকলের। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল লিখেছিলেন, 'পরিশ্রমই মানুষজনের চরিত্র গঠন করে। আমরা সকলেই নিজেদের সফরটা জানি। আমরা জানি এই জায়গায় পৌঁছতে হলে আমাদের কী কী করতে হয়েছে, কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। গোটা বিশ্ব জানে। নিজেদের বাবা, মার মুখ উজ্জ্বল করতে নিজের সর্বস্বটা দিয়ে ঘাম ঝরিয়েছ। যাই হোক একজন গর্বিত সন্তান হিসাবে মাথা উঁচু করে বাঁচ।'

এইসব ইঙ্গিতবাহী পোস্ট এবং তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা যে সমার্থক, তেমনটাই মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন বিবাহ বিচ্ছেদের ঘটনায় মানসিকভাবে খুব একটা ভাল জায়গায় নেই চাহাল। তাই আবেগঘন অবস্থায় নিজের ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জের কথাই এই পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন চাহাল।  

বছর চারেক আগে ২০২০ সালের ২২ ডিসেম্বর ধনশ্রীর সঙ্গে বিয়ে সারেন চাহাল। তবে সম্প্রতি চাহাল ও ধনশ্রী সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন। চাহাল নিজের প্রোফাইল থেকে ধনশ্রীর সমস্ত ছবি সরিয়ে দেওয়ায় দুইজনের বিবাহবিচ্ছেদের জল্পনা আরও বাড়ে। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, 'দুইজনের বিচ্ছেদ তো হচ্ছেই। গোটা বিষয়টিতে সিলমোহর পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক কী কারণে দুইজনের বিচ্ছেদ হচ্ছে, সেটা এখনও জানা যায়নি। তবে দুইজনেই আলাদাভাবে নিজেদের মতো করে জীবন কাটাতে আগ্রহী।' শেষমেশ কী হয় এথন সেটাই দেখার।

আরও পড়ুন: খারাপ ফর্মের জের, সহ-অধিনায়কত্ব যাচ্ছে গিলের? চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ভাইস ক্যাপ্টেন হবেন কে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget