এক্সপ্লোর

ODI World Cup 2023: 'অভ্যাস হয়ে গিয়েছে', একরাশ হতাশা উগরে দিলেন ভারতীয় বিশ্বকাপ দলে ব্রাত্য চাহাল

Yuzvendra Chahal: ৭২টি ওয়ান ডে ম্যাচ খেলে যুজবেন্দ্র চাহাল মোট ১২১টি উইকেট নিয়েছেন।

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের (ODI World Cup 2023) মহারণ। ঘরের মাঠে ফের একবার বিশ্বজয়ের আশায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে বিশ্বকাপে তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) খেলতে দেখা যাবে না। তিনি টিম ইন্ডিয়ার বিশ্বকাপ দলে সুযোগই পাননি।  

গত মাসে ভারতীয় নির্বাচকদের ঘোষিত ১৭ জনের এশিয়া কাপ দলে খুব বড় তেমন কোনও চমক ছিল না। তবে যুজবেন্দ্র চাহালের বাদ পড়াটা বিশেষজ্ঞ থেকে অনুরাগী, সকলকেই অবাক করে। হরভজন সিংহ এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তোলেন। পরবর্তীকালে অক্ষর পটেল চোট পেলেও, তারকা লেগস্পিনার নয়, বদলি হিসাবে আর অশ্বিনকে বেছে নেন ভারতীয় নির্বাচকরা। এই নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন চাহাল।

তিনি অকপটেই জানান যে বিশ্বকাপ দলে তাঁর সুযোগ না পাওয়াটা চূড়ান্ত হতাশাজনক ছিল, তবে এখন তাঁর এসবের অভ্যেস হয়ে গিয়েছে। 'একটা বিশ্বকাপে কেবল ১৫ জনই সুযোগ পেতে পারে। সেখানে ১৭, ১৮ জনকে বাছাই করা যায়না এবং সেটা আমি বুঝি। অবশ্যই আমার কিছুটা খারাপ লেগেইছে। তবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ করি। আর এখন তো অভ্যেস হয়ে গিয়েছে। এই নিয়ে তিনটি বিশ্বকাপ হল (যেখানে চাহাল সুযোগ পাননি)।' বলেন চাহাল।

দুরন্ত আইপিএল মরশুম সত্ত্বেও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুজবেন্দ্র চাহাল সুযোগ পাননি। ২০২২ সালে বিশ্বকাপ দলে থাকলেও, এক ম্যাচও খেলেননি তিনি। আসন্ন বিশ্বকাপেও তাঁকে দেখা যাবে না। তবে তারকা লেগ স্পিনারের রেকর্ড কিন্তু বিশ্বের যে কোনও বোলারকে চ্যালেঞ্জ জানাতে পারবে।

২০১৬ সালের জুন মাসে চাহাল ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে নিজের অভিষেক ঘটান। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি ৭২টি ম্যাচে ১২১টি ওয়ান ডে উইকেট নিয়ে ফেলেছেন। ভারতীয়দের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ। কুলদীপ যাদব বাদে আর কোনও ভারতীয় স্পিনার এই সময়কালে এত উইকেট নেননি। চাহালের দখলে ৫০ ওভারের ক্রিকেটে দুইবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে।তবে আসন্ন বিশ্বকাপের জন্য তাঁর বদলে স্পিনার হিসাবে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ও আর অশ্বিনকেই বেছে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভারতের শেষ প্রস্তুতি ম্যাচের আগে মুম্বইয়ে ফিরলেন কোহলি? খেলবেন না নেদারল্যান্ডস ম্যাচ?

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
Karn Sharma: ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
Devdutt Padikkal Century: ০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ
০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget