এক্সপ্লোর

Salman Butt on Match Fixing: ভনের মানসিক কোষ্ঠকাঠিন্য রয়েছে, কোহলির পাশে দাঁড়িয়ে বলছেন বাট

সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারতের। তারও আগে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে মুখোমুখি হবেন বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন। তার আগেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন ঘুরিয়ে কটাক্ষ করেন কোহলিকে।

লন্ডন: বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, নাকি কেন উইলিয়ামসন? তা নিয়ে মাইকেল ভন ও সলমান বাটের বিবাদ আরও তীব্র হল। ভন একটি সাক্ষাৎকারে উইলিয়ামসনকে এগিয়ে রাখায় কটাক্ষ করেছিলেন বাট। যা নিয়ে ভন পাল্টা বলেছিলেন, তিনি আর যাই হোক ম্যাচ গড়াপেটা করেননি। এবার ফের মুখ খুলেছেন বাট। ভনের মানসিক কোষ্ঠকাঠিন্য রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন পাক তারকা। 

সোমবার নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেছেন, 'ম্যাচ গড়াপেটার ব্যাপারে বিস্তারিত বলতে চাই না। কিন্তু ও বিষয়টা টেনে এনে ভুল করেছে। এ ধরনের প্রতিক্রিয়ার কোনও দরকার ছিল না। রুচিহীন মন্তব্য। যদি ও পুরনো জিনিস বার করে আনতে চায় করুক। কোষ্ঠকাঠিন্য একটা রোগ। কারও কারও মানসিক কোষ্ঠকাঠিন্য থাকে। তারা পুরনো জিনিস আঁকড়ে ধরে থাকতে ভালবাসে।'

ভন বিরাট কোহলির চেয়েও কেন উইলিয়ামসনকে এগিয়ে রেখেছিলেন। তারপরই পাকিস্তানের সলমন বাটের প্রবল আক্রমণের মুখে পড়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। বাট খোঁচা দিয়েছিলেন, যাঁর ওয়ান ডে-তে একটাও সেঞ্চুরি নেই, তাঁর মুখে এসব কথা মানায় না। এরপরই বাটকে চাঁচাছোলা ভাষায় বিঁধেছিলেন ভন। নাম না করে বাটকে বিদ্রুপ করে বলেছিলেন, অন্তত ম্য়াচ গড়াপেটা করেননি তিনি।

সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারতের। তারও আগে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে মুখোমুখি হবেন বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন। তার আগেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন ঘুরিয়ে কটাক্ষ করেন কোহলিকে। কোহলি ও উইলিয়ামসনের তুলনা করতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি উইলিয়ামসন ভারতীয় হতো তাহলে ওকেই বিশ্বের সেরা ব্যাটসম্যান বলা হতো। কিন্তু ও ভারতের নয় এবং প্রকাশ্যে উইলিয়ামসনকে সেরা বলার অধিকারও আপনার নেই। তা হলে সোশ্যাল মিডিয়ায় আপনার তুমুল সমালোচনা হবে। বিরাটকেই সেরা বলতে হবে। তাহলে বেশি লাইক পাবেন, আরও বেশি লোক আপনাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবে। তবে আমি বলব, সব ফর্ম্যাট মিলিয়ে কেন উইলিয়ামসনই সেরা। যে ভাবে ও খেলে, ঠান্ডা মাথা, ভদ্র ব্যবহার, নিজের কৃতিত্ব নিয়ে ওকে বরাবর নীরবই থাকতে দেখা যায়।” ভন আরও বলেন, “তিন ফর্ম্যাট মিলিয়ে সেরা ক্রিকেটারদের তালিকায় উইলিয়ামসন থাকবেই এবং কোহলির সমকক্ষ ও। কিন্তু বিরাটের মতো ইনস্টাগ্রামে ওর ১ কোটি ফলোয়ারও নেই বা স্পনসরদের থেকে ৩০-৪০ মিলিয়ন ডলার আয়ও করে না।”

এরপরই কোহলির পাশে দাঁড়িয়ে বাট ট্যুইট করেন, 'ইনিংস ওপেন করেও ওয়ান ডে-তে যার একটিও সেঞ্চুরি নেই, তার মুখে এসব কথা মানায় না।' ভন পাল্টা ট্যুইট করেছেন, 'তুমি একদম ঠিক বলেছো সলমন। তবে বলা উচিত ছিল যে আমি ম্যাচ গড়াপেটা করিনি, অন্য অনেকে যেটা করেছে এবং আমাদের মহান খেলাটাকে কলুষিত করেছে।' প্রসঙ্গত, ম্যাচ গড়াপেটার দায়ে ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন বাট।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget