এক্সপ্লোর

Shikhar Dhawan: ছেলের জন্মদিনেও কাছে যাওয়ার সুযোগ নেই, মানসিক কষ্ট চেপে জোরাবরকে শুভেচ্ছা ধবনের

Sikhar Dhawan Update: ৩৮ বছর বয়সি শিখর জাতীয় দলের পরিকল্পনায় না থাকলেও, তিনি বিগত কয়েক মরশুম ধরে আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছেন। তাই জন্য তাঁকে পাঞ্জাব কিংস কিন্তু রিটেন করেছে।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের গ্রহ থেকে তিনি এখন অনেক দূরে। পারিবারিক জীবনে বিধ্বস্ত পরিস্থিতি। স্ত্রীয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনে অভিযোগ করে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন তিনি। দু জনে আলাদা হন এরপর। তবে ছেলের সঙ্গও ছাড়তে হয়েছিল শিখর ধবনকে। এবার ছেলে জোরাবরের জন্মদিনে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন বাঁহাতি এই ওপেনার। 

নিজের সোশ্যাল মিডিয়ায় জোরাবরের সঙ্গে একটি ভিডিও কলের স্ক্রিনশট নেওয়া ছবি পােস্ট করে ধবন লেখেন, ''এক বছর হতে চলল তোমায় সামনে থেকে দেখিনি। আর তিন মাস হতে চলল আমি সব জায়গা থেকে ব্লকড। তোমার সঙ্গে কথা বলার উপায় নেই। তাই এখানেই লিখলাম, শুভ জন্মদিন। পাপা তোমায় রোজ মিস করে। তোমায় সবসময় অনুভব করে। অনেক বড় হও। দুষ্টুমি করতে থাকো, তবে খুব বেশি নয়। পাপা তোমায় নিয়ে গর্ববোধ করে। একদিন আবার দেখা হবে। সেই দিনটার অপেক্ষায় রইলাম। তুমি জানতে পারো না, আমি রোজই তোমার সঙ্গে কথা বলি। তোমায় চিঠি লিখি। তোমার বেড়ে ওঠাকে অনুভব করি।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

উল্লেখ্য, ধবনের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছে, ২০২০ সালেই কার্যত শিখরদের বিবাহিত জীবন কার্যত শেষ হয়ে গিয়েছিল। তাই তাঁদের বিচ্ছেদকে স্বীকৃত দেওয়া হল। তবে শিখরদের সন্তানের দায়িত্ব কাকে দেওয়া হবে, সেটা এখনও ঠিক করা হয়নি। বর্তমানে মায়ের কাছেই রয়েছে শিখর ধাওয়ানের পুত্র।

৩৮ বছর বয়সি শিখর জাতীয় দলের পরিকল্পনায় না থাকলেও, তিনি বিগত কয়েক মরশুম ধরে আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছেন। তাই জন্য তাঁকে পাঞ্জাব কিংস কিন্তু রিটেন করেছে। তিনি যে দলের অধিনায়কত্ব করবেন, সেটাও পাকা। পাঞ্জাব এখনও পর্যন্ত একাধিকবার আইপিএলের ফাইনাল খেললেও, তাঁদের খেতাব জয় অধরাই রয়ে গিয়েছে। এই মরশুমে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে কি না, সেটাই দেখার বিষয়। বর্তমানে শিখর ভারতীয় দলের আশেপাশেও নেই। তবে তিনি বরাবরই যা তাঁর হাতের বাইরে, সেই বিষয়ে চিন্তাভাবনা না করে, তিনি যা করতে পারবেন, সেইদিকে অধিক নজর দেন। তাই অন্য কিছুর কথা না ভেবে শিখর ধবন যে আসন্ন আইপিএলে নিজের সবটা উজাড়ব করে দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবেন, তা আন্দাজ করাই যায়। সেই লক্ষ্যেই তিনি অনুশীলনে নেমে পড়লেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget