এক্সপ্লোর

Kohli on Covid19 : আপনাদের উদ্যম সম্ভ্রম জানানোর মতো, ফ্রন্টলাইন ওয়ার্কারদের কৃতজ্ঞতা বিরাটের

স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের কৃতজ্ঞতা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

নিউ দিল্লি : করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে লড়াই করছেন চিকিৎসা জগতের মানুষরা। রয়েছেন পুলিশ, সংবাদমাধ্যম, সাফাইকর্মী সহ বিভিন্ন পেশার মানুষ। তাঁদের উদ্দেশে কৃতজ্ঞতা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

টুইটারে তিনি লেখেন, "করোনার বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মী ও সামনের সারির সকলকে কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যম এবং সমর্পণ সত্যিই সম্ভ্রম জানানোর মতো। এর পাশাপাশি আমি সেইসব মানুষকেও ধন্যবাদ জানাতে চাই যাঁরা এই কঠিন সময়ে এগিয়ে এসে একে অপরকে সাহায্য করেছেন। আপনাদের মতো হিরোদের পেয়ে ভারত কৃতজ্ঞ।"  

অন্যদিকে ফ্রন্টলাইন ওয়ার্কারদের "প্রকৃত নায়ক" বলে সম্মান জানিয়েছেন অনুষ্কা। টুইটারে তিনি লিখেছেন, সমস্ত স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের ধন্যবাদ। আপনারা যেভাবে নিজেদের উৎসর্গ করেছেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক। দেশের জন্য আনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন। সেই কারণে, আমরা আপনাদের কাছে চির ঋণী। বিরাট এবং আমার কাছে, এবং সর্বোপরি এই দেশের কাছে আপনারাই সত্যিকারের নায়ক।

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত জেরবার গোটা দেশ। গত ২৪ ঘণ্টাতেও ৪ লক্ষর বেশি মানুষ সংক্রমিত এবং ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪-তে। এই কঠিন পরিস্থিতিতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বিরাট-অনুষ্কাও। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই ২ কোটি টাকা দিয়েছেন এই জুটি। এর পাশাপাশি "ইন দিস টুগেদার" ক্যাম্পেনে আরও ২ কোটি টাকা তোলার জন্য এগিয়ে এসেছেন তাঁরা।

প্রসঙ্গত, দেশের এই সংকটজনক পরিস্থিতিতে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছেন সিনেমা ও ক্রীড়া জগতের অনেকেই। সেই তালিকায় রয়েছেন- সোনু সুদ, অক্ষয় কুমার, সুস্মিতা সেন, সলমন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, সচিন তেন্ডুলকর, শিখর ধবন, ব্রেট লি, প্যাট কামিন্সরা।

উল্লেখ্য, করোনা মহামারী শুরুর প্রথম থেকেই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সোনু। বিভিন্ন জায়গায় তাঁর দল অক্সিজেন পৌঁছে দেওয়া সহ বিভিন্নভাবে মানুষকে সাহায্য করছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget