এক্সপ্লোর

Yusuf Corona Positive: সচিনের পর করোনা আক্রান্ত ইউসুফ পঠানও

Yusuf Pathan COVID-19 Positive: বাড়িতেই যাবতীয় সতর্কতা মেনে আছেন এই প্রাক্তন ক্রিকেটার।

মুম্বই: কয়েকদিন আগেই দু’জনে একসঙ্গে ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছিলেন। ভারতীয় দলকে চ্যাম্পিয়নও করেন তাঁরা। কিন্তু সচিন তেন্ডুলকরের পর এবার করোনা আক্রান্ত হলেন ইন্ডিয়া লিজেন্ডসের অন্যতম সদস্য ইউসুফ পঠানও। তিনি নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন।

ট্যুইটে ইউসুফ পাঠান লিখেছেন, ‘আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীরে সামান্য উপসর্গ রয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর আমি বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। সবরকম সতর্কতা মেনে চলছি এবং চিকিৎসার মধ্যে আছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

I've tested positive for COVID-19 today with mild symptoms. Post the confirmation, I have quarantined myself at home and taking all the necessary precautions and medication required.

I would request those who came in contact with me to get themselves tested at the earliest.

— Yusuf Pathan (@iamyusufpathan) March 27, 2021

">

এর আগে জানা যায়, ট্যুইট করে সচিন জানান, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে এবং তিনি হোম আইসোলেশনে আছেন। তাঁর পরিবারের সবার করোনা পরীক্ষা করানো হয়। তবে বাকিদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

pic.twitter.com/dOlq7KkM3G

— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021

">

ট্যুইটে সচিন লেখেন, ‘করোনাকে যাতে ঠেকিয়ে রাখা যায়, সেটা নিশ্চিত করার জন্য আমি পরীক্ষা করাচ্ছি এবং যাবতীয় সতর্কতা মেনে চলছি। তবে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীরে করোনার সামান্য উপসর্গ আছে। বাড়ির বাকি সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি হোম কোয়ারেন্টিনে আছি। আমি যাবতীয় সতর্কতা মেনে চলছি। চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন, সেই অনুযায়ী চলছি। যে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আমাকে দেখছেন এবং সারা দেশের সবার চিকিৎসা করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই সাবধানে থাকুন।’

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা লিজেন্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া লিজেন্ডস। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ইউসুফ। তিনি ৩৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। সচিন ওপেন করতে নেমে ৩০ রান করেন। যুবরাজ সিংহ ৪১ বলে ৬০ রান করেন। ১৪ রানে ম্যাচ জেতে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget