এক্সপ্লোর

Cristiano Ronaldo: মেসির পর আসন্ন মরসুমে দলবদল করবেন রোনাল্ডোও? নিজেই জানালেন পর্তুগিজ তারকা

Al Nassr: বিশ্বকাপের পরেই সৌদি প্রো লিগের (Saudi Pro League) ক্লাব আল নাসরে (Al Nassr) যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

রিয়াদ: সকলকে খানিকটা চমকে দিয়েই গত বছর বিশ্বকাপের পরেই সৌদি প্রো লিগের (Saudi Pro League) ক্লাব আল নাসরে (Al Nassr) যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এশিয়ার ক্লাবে যোগ দিলেও শুরু থেকেই রোনাল্ডো ইউরোপের কোনও ক্লাবে মরসুম শেষে ফিরতে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেই জল্পনায় নিজেই জল ঢেলে দিলেন 'সিআর৭'।

সৌদিতেই থাকছেন রোনাল্ডো

সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা সাফ জানিয়ে দিলেন, তিনি আসন্ন মরসুমেও আল নাসরেই থাকবেন। রোনাল্ডো বলেন, 'এই লিগটার উন্নতির অনেক জায়গা রয়েছে বটে, তবে লিগটা বেশ প্রতিযোগিতামূলক, বেশ ভাল। এখানে ভাল ভাল দল রয়েছে, কয়েকজন বেশ ভাল আরব ফুটবলারও আছেন। পরিকাঠামোগত দিক থেকে, রেফারিং এবেং ভিএআরের বিষয়টা আরেকটু উন্নত করার দরকার যদিও। এই ছোটখাট জিনিসগুলিতেই উন্নতি করতে হবে। তবে আমি খুশি এখানে। এখানেই খেলা চালিয়ে যেতে আগ্রহী এবং এখানেই খেলব আমি।'

রোনাল্ডোর মতে সৌদি প্রো লিগ যদি নিজেদের উন্নতির ধারা বজায় রাখতে পারে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে সৌদির লিগ বিশ্বের প্রথম পাঁচ সেরা লিগের মধ্যে জায়গা করে নিতে পারে। তিনি জানান মরুদেশে তিনি ও তাঁর পরিবার কিন্তু বেশ আনন্দেই রয়েছেন এবং পুরো বিষয়টা উপভোগও করছেন। প্রসঙ্গত, রোনাল্ডো দলে থাকলেও লিগ খেতাব জিততে পারেননি আল নাসের। লিগ তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করে তাঁরা। মরসুমের শেষ ম্য়াচে তাঁরা আল ফাতেকে ৩-০ গোলে হারায়।  এই ম্যাচে অবশ্য রোনাল্ডো মাঠে নামেননি। পেশিতে দিন চারেক আগে চোট পাওয়ার ফলেই রোনাল্ডোকে এই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়। সৌদিতে নিজের প্রথম মরসুমে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা।

ফের মেসি-রোনাল্ডো দ্বৈরথ?

প্রসঙ্গত, সদ্যই প্যারিস স জরমঁ (Paris Saint-Germain) কোচ জানিয়েছেন যে এ মরসুম শেষেই লিওনেল মেসি (Lionel Messi) প্যারিসের ক্লাব ছাড়ছেন। খবর অনুযায়ী, তাঁর জন্য বড় অঙ্কের প্রস্তাব তৈরি করেছে সৌদির আরেক ক্লাব। বার্সেলোনাতে মেসির ফেরা নিয়েও জল্পনা চলছেই। আর্জেন্তাইন মহাতারকা যদি সৌদির ক্লাবটির প্রস্তাবে সায় দেন, তাহলে ফের একবার লিগে রোনাল্ডো বনাম মেসির দ্বৈরথের সাক্ষী থাকতে পারেন ফুটবলপ্রেমীরা। 

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

সেরা শিরোনাম

Premier League: মরশুমের শুরুটা ভাল হলেও দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে নিচ্ছেন চেলসি কোচ আলন্সো
মরশুমের শুরুটা ভাল হলেও দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে নিচ্ছেন চেলসি কোচ আলন্সো
Rising Stars Asia Cup: সারেনি চোট, এশিয়া কাপের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন রজত পাতিদার, পরিবর্তে সুযোগ পেলেন কে?
সারেনি চোট, এশিয়া কাপের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন রজত পাতিদার, পরিবর্তে সুযোগ পেলেন কে?
IND A vs NZ A: জুরেল, তিলক, সুন্দর ত্রয়ীর অর্ধশতরান, প্রসিদ্ধের জোড়া উইকেটে দ্বিতীয় দিনেও ভারত 'এ'-র দাপট অব্যাহত
জুরেল, তিলক, সুন্দর ত্রয়ীর অর্ধশতরান, প্রসিদ্ধের জোড়া উইকেটে দ্বিতীয় দিনেও ভারত 'এ'-র দাপট অব্যাহত
IND vs NZ: শীঘ্রই রওনা দেবেন নিউজ়িল্যান্ডে, কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন পন্থ?
শীঘ্রই রওনা দেবেন নিউজ়িল্যান্ডে, কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন পন্থ?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget