এক্সপ্লোর

CSK vs DC, Innings Highlights: শূন্য রানে বোল্ড ধোনি, চেন্নাই ইনিংসকে টানলেন রায়না

তাঁর ব্যাটিং দেখার জন্য মুখিয়ে ছিল আট থেকে আশি। জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক ফের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ব্য়াট করতে নামলেন। ক্রিজে গেলেন প্রায় ১৬০ দিন পর। বাইশ গজে ব্যাট হাতে মহেন্দ্র সিংহ ধোনির আয়ু হল অবশ্য মাত্র ২ বল।

মুম্বই: তাঁর ব্যাটিং দেখার জন্য মুখিয়ে ছিল আট থেকে আশি। জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক ফের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ব্য়াট করতে নামলেন। ক্রিজে গেলেন প্রায় ১৬০ দিন পর। বাইশ গজে ব্যাট হাতে মহেন্দ্র সিংহ ধোনির আয়ু হল অবশ্য মাত্র ২ বল। আবেশ খানের বল তাঁর ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙে দিল। কোনও রান করার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটা লাগালেন চেন্নাই সুপার কিংসের 'ক্যাপ্টেন কুল।'

চেন্নাই যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৮৮/৭-এর মতো ভদ্রস্থ স্কোরে পৌঁছতে পারল, তার নেপথ্যে সুরেশ রায়না। আইপিএলে অনবদ্য সব রেকর্ডের জন্য যাঁর নামকরণই হয়ে গিয়েছে মিস্টার আইপিএল। গত মরসুমে অবশ্য ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন। সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে ত্রয়োদশ আইপিএলে দেখা যায়নি তাঁকে। এর জন্য অনেক সমালোচনাও হজম করতে হয়েছিল। এবার তিনি ফিরলেন। আর ব্যাট হাতে প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন। মাত্র ৩৬ বলে ৫৪ রান করলেন রায়না। মারলেন তিনটি চার ও চারটি বিশাল ছক্কা।

তিনি ছাড়া চেন্নাইয়ের হয়ে রান পেয়েছেন মঈন আলি (২৪ বলে ৩৬ রান), অম্বাতি রায়ডু (১৬ বলে ২৩ রান)। শেষের দিকে চালিয়ে খেলে রবীন্দ্র জাডেজা ১৭ বলে ২৬ রানে এবং স্যাম কারান ১৫ বলে ৩৪ রানে অপরাজিত রইলেন। দুজনের মধ্যে বেশি মারমুখি ছিলেন কারান। তিনি ৪টি চার ও দুটি ছক্কা মারেন। দিল্লির বোলারদের মধ্যে দুটি করে উইকেট ক্রিস ওকস ও আবেশ খানের। একটি করে উইকেট পেয়েছেন আর অশ্বিন ও টম কারান।

আইপিএলে আজ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। যে ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। যার অন্যতম কারণ, ১৬০ দিন পর ফের প্রতিযোগিতামূলক ম্য়াচ খেলতে মাঠে নামলেন ধোনি। যে কারণে ভক্তকূল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অপেক্ষা করছিলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। শনিবারের ম্যাচকে যিনি গুরু ধোনির সঙ্গে শিষ্য পন্থের লড়াই বলে চিহ্নিত করে দিয়েছেন। সেই সঙ্গে বিরাট কোহলিদের জাতীয় দলের কোচ বলেছেন, সকলে স্টাম্প মাইক্রোফোনের দিকে খেয়াল রাখবেন। শনিবার শাস্ত্রী ট্যুইট করেছেন, 'গুরু বনাম চ্যালা। খুব মজা হবে আজ। স্টাম্পস মাইক্রোফোন অবশ্যই শুনবেন। ধোনি মাঠে ফিরছে।' সঙ্গে ধোনি ও পন্থের একটি ছবি পোস্ট করেন শাস্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget