এক্সপ্লোর

চ্যাপেল-জমানায় বাদ পড়ার পর বাবা খেলা ছেড়ে দিতে বলেছিলেন, আত্মজীবনীতে সৌরভ

নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী ‘আ সেঞ্চুরি ইজ নয় এনাফ’ কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে। ভারতীয় ক্রিকেটের অন্যতম বর্ণময় চরিত্রের আত্মজীবনীও তাঁর খেলোয়াড় জীবনের মতোই আকর্ষণীয় হতে চলেছে। বইটি প্রকাশের আগেই যা জানা যাচ্ছে, তাতে আগ্রহ বেড়ে যাচ্ছে। এই বইয়ে ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের জমানায় সৌরভের বাদ পড়া এবং দলে ফেরার জন্য লড়াইয়ের কথা গুরুত্ব পেয়েছে। সৌরভ লিখেছেন, চ্যাপেল তাঁকে বাদ দেওয়ার পর যখন দলে ফেরার জন্য লড়াই করছিলেন, তখন তাঁর বাবা প্রয়াত চণ্ডী গঙ্গোপাধ্যায় খেলা ছেড়ে দিতে বলেছিলেন। কিন্তু বাবার কথা না শুনে সৌরভ লড়াই চালিয়ে যান। তাঁর প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটের লোকগাথায় স্থান পেয়েছ। আত্মজীবনীতে সৌরভ আরও লিখেছেন, ২০০৮ সালে ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ না পেয়ে তিনি ক্ষুব্ধ ও মোহমুক্ত হন। এই ঘটনার পরেই তিনি বুঝতে পারেন, নির্বাচকরা তাঁর সম্পর্কে কী ভাবছেন। সৌরভ আরও লিখেছেন, ‘দল থেকে বাদ পড়ার কারণ জানতে ভারতের তৎকালীন অধিনায়ক অনিল কুম্বলেকে ফোন করি। ওকে সরাসরি প্রশ্ন করি, ও কি আমাকে ওর দলের স্বাভাবিক পছন্দের সদস্য মনে করে না? বরাবরের ভদ্র কুম্বলে আমার ফোন পেয়ে বিড়ম্বনার মুখে পড়ে। ও বলে, এ বিষয়ে নির্বাচকদের সঙ্গে কথা হয়নি। আমি আর একটা প্রশ্ন করি। ওর কাছ থেকে জানতে চাই, ও কি মনে করে, দল আমাকে চায়? কুম্বলে জবাব দেয়, ওর হাতে বিষয়টি থাকলে পরবর্তী টেস্ট সিরিজের দলে আমাকে নেবে। ওর এই কথা শুনে আমি আশ্বস্ত হই।’

সেরা শিরোনাম

India vs England: বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
France vs Morocco: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
IND vs ENG: সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
India vs England T20: ১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget