এক্সপ্লোর

Dale Steyn Retirement: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ডেল স্টেনের

তাঁর বলের গতি বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের কাছে আতঙ্ক ছিল।

জোহানেসবার্গ: তাঁর বলের গতি বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের কাছে আতঙ্ক ছিল। মঙ্গলবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার সেই ফাস্টবোলার ডেল স্টেইন।

দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাটে ৬৯৯টি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। ৯৩টি টেস্টে ৪৩৯ উইকেট নিয়েছিলেন স্টেন। সেই সঙ্গে ১২৫টি ওয়ান ডে-তে ১৯৬টি উইকেট পেয়েছেন। ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৬৪ উইকেট।

স্টেনের টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, ২০০৪ সালের ডিসেম্বরে, পোর্ট এলিজাবেথে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে শেষ টেস্ট খেলেন সেই মাঠেই। ওই বছরই অগাস্টে টেস্ট থেকে অবসরের ঘোষণা করে দেন। তাঁর শেষ ওয়ান ডে ছিল ২০১৯ সালের মার্চ মাসে। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল গত বছরের ফেব্রুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

স্টেন ২০২০ সালের আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন। কিন্তু দারুণ কিছু করতে পারেননি। মাত্র তিনটি ম্যাচ সুযোগ পেয়েছিলেন। চলতি বছরে পাকিস্তান সুপার লিগ খেলেছিলেন। সেটাই ছিল তাঁর খেলা শেষ টুর্নামেন্ট।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন স্টেন। তিনি লেখেন, '২০ বছর ধরে প্র্যাক্টিস, বিমানযাত্রা, সফরের ধকল, জয়, পরাজয়, আনন্দ, সৌভাতৃত্বে কেটে গেল। কত স্মৃতি, কত মানুষকে ধন্যবাদ জানানোর আছে। বিশেষজ্ঞরা বরং হিসেবনিকেশ করুন। যে খেলাটা আমি সবচেয়ে ভালবাসি, তা থেকে আজ আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করছি। পরিবারের সদস্য, সতীর্থ, সাংবাদিক, ভক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে মিলে একটা অবিশ্বাস্য পথ অতিক্রম করেছি।'

কেরিয়ারে বিপক্ষের ব্যাটসম্যানদের পাশাপাশি স্টেনকে লড়াই করতে হয়েছে চোট-আঘাতের সঙ্গেও। ২০১৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে খেলতেই কাঁধে চোট পেয়ে গোটা সিরিজ থেকে ছিটকে যান। তাঁর কাঁধে অস্ত্রোপচার করাতে হয়। তারপর মাঠে ফিরলেও পরের বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে একই জায়গায় ফের চোট পান। ২০১৮ সালে গোড়ালির চোটেও ভোগেন।

২০২১ সালের আইপিএল থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন। অবশেষে ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানালেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget