এক্সপ্লোর

Dasun Shanaka: এশিয়া কাপ ফাইনালে লজ্জার হার শ্রীলঙ্কার, বিশ্বকাপের আগেই কি নেতৃত্ব ছাড়ছেন শনাকা?

Dasun Shanaka Update: ব্যাট হাতে ৬ ম্যাচে মাত্র ৫৪ রান করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ক্য়াপ্টেন হিসেবেও বোলার নির্বাচন ও ফিল্ডিং সাজানো নিয়ে শনাকাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

ক্যান্ডি: ২০২২ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন (Asia Cup 2023 Champion)। ২০২৩ সালেও ফাইনালে উঠেছিল দলটি। কিন্তু এমন লজ্জার হার হারতে হবে কে ভেবেছিল। ভারতের (IND vs SL) বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল লঙ্কা ব্রিগেড। ভারতীয় বোলিং ব্রিগেডের সামনে একেবারে নাকানিচোবানি খেতে হয়েছিল লঙ্কা ব্যাটিং লাইন আপকে। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৫.২ ওভারে ১০ উইকেটে ৫০ রান তুলেছিল। ভারত খুব সহজেই রান তাড়া করে ম্যাচটি জিতে যায়। ব্যাট হাতে ৬ ম্যাচে মাত্র ৫৪ রান করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ক্য়াপ্টেন হিসেবেও বোলার নির্বাচন ও ফিল্ডিং সাজানো নিয়ে শনাকাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবার শোনা যাচ্ছে যে বিশ্বকাপের আগেই শ্রীলঙ্কার অধিনায়ক পদ থেকে সরতে পারেন শনাকা। উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে শ্রীলঙ্কা শিবির। 

উল্লেখ্য, শ্রীলঙ্কা দলের অধিনায়ক হিসেবে বেশ সাফল্য পেয়েছেন শনাকা। সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কার সফলতম অধিনায়ক অবশ্যই তিনি। গত বছর দলকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচে একার কাঁধে শ্রীলঙ্কাকে জিতিয়েছিলেন চলতি বছরের শুরুর দিকে। শ্রীলঙ্কা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের চ্যাম্পিয়ন হয়েছে শানাকার অধিনায়কত্বেই। ২০২৩-এর এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা-র মত প্রথম একাদশের একঝাঁক তারকাকে প্রায় নি তারা, কিন্তু অধিনায়ক শানাকা তরুণ দুনিথ ওয়েলালাগে, মাথিশা পথিরানাদের দুরন্ত ভাবে ব্যবহার করে দলকে তুলেছিলেন ফাইনালে।

এদিকে, এশিয়া কাপে শ্রীলঙ্কা দলের ফাইনালে এমন জঘন্য পারফরম্যান্সের পর শোনা যাচ্ছে যে বিশ্বকাপের স্কোয়াডে ফেরানো হতে পারে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে।এখনও পর্যন্ত ২২১টি ওডিআই ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ৫৮৬৫ রান করেছেন। তার নামে ৩টি শতরান এবং ৪০টি অর্ধশতরান রয়েছে। এই ফরম্যাটে তার সর্বোচ্চ রান হল ১৩৯। বল হাতেও ঝুলিতে পুরেছেন ১২০টি উইকেট। ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ম্যাথিউজ। ৭টি ম্যাচ খেলে ৪০.৬৬ গড়ের সাথে ২৪৪ রান করেছিলেন। সেই অভিজ্ঞতা বিশ্বকাপে লঙ্কা ব্রিগেডের কাজে লাগতে পারে। 

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। ভারতের মাটিতে আয়োজিত হবে এবারের টুর্নামেন্ট। ভারতের মোট ১০টি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজিত হবে।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget