এক্সপ্লোর

David Warner: টেস্টে অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের জুতোয় পা গলাবে কে? নিজেই জানিয়ে দিলেন বাঁহাতি ওপেনার

AUS vs PAK, 2nd Test: মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। এদিন ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮ রান করে আউট হয়েছেন ওয়ার্নার।

মেলবোর্ন: পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। সিডনিতে নিজের ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলবেন ওয়ার্নার (David Warner)। কিন্তু এরপর টেস্ট ফর্ম্যাটে অজি দলের ওপেনিংয়ে কাকে দেখা যাবে? কে নেবেন ওয়ার্নারের জায়গা? এক্ষেত্রে অবশ্য নির্বাচকদের কাজটা কিছুটা সহজ করে দিলেন ৩৬ বছরের এই মারকুটে ব্যাটার। 

এই মুহূর্তে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। এদিন ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮ রান করে আউট হয়েছেন ওয়ার্নার। এক সাক্ষাৎকারে অজি তারকা বলেন, ''টেস্টে আমার জায়গায় কে ওপেনে নামবে অস্ট্রেলিয়ার জার্সিতে, এই উত্তর দেওয়াটা সত্যিই ভীষণ কঠিন। এটা পুরোটাই নির্বাচকদের ওপর নির্ভর করছে। কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয়, তাহলে একটা নাম আমার মাথায় ভেসে আসছে। আমি বলব মার্কাস হ্যারিস সেই ব্যক্তি। কিছুদিন আগেই ও শতরান হাঁকিয়েছিল।''

ওয়ার্নার আরও বলেন, ''হ্যারিস অনেক ম্যাচেই খেলেনি। কিন্তু ও এমন একজন যে এই দৌড়ে সবার আগে রয়েছে। যদি নির্বাচকরা ওর প্রতি বিশ্বাস রাখতে পারে তবে আশা করি হ্যারিসও নিজের পারফরম্যান্স দেখাতে পারবে। আমার মতই খেলে অনেকটা। যদি সব ঠিক থাকে, তবে হয়ত ওকেই দেখা যাবে।''

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক শান মাসুদ। ওপেনিংয়ে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা। নিজের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছেন ওয়ার্নার। আগের টেস্টে শতরান হাঁকিয়েছিলেন। এদিন অবশ্য ভাল শুরু করেও ৩৮ রান করে ফিরতে হয় তাঁকে। আগা সালমনের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। উসমান খাওয়াজা যদিও ছন্দে ছিলেন এদিনও। তাঁক নিয়ে সম্প্রতি বিতর্ক হচ্ছে। কাল ব্যান্ডে শান্তির বার্তা দিতে গিয়ে আইসিসির কোপের মুখে পড়েছেন। তবে ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ ৪২ রানের ইনিংস খেললেন ৩৭ বছরের এই বাঁহাতি তারকা। হাসান আলির বলে প্যাভিলিয়নে ফেরার আগে নিজের নামে ৫টি বাউন্ডারি ঝুলিতে পুরে নিয়েছিলেন তিনি।

এরপর স্মিথ ও লাবুশেন মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। স্মিথ এদিন ২৬ রান করে আমের জামালের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। তবে লাবুশেনকে দিনের শেষে ফেরাতে পারেনি পাক বোলিং বাহিনী। এখনও পর্যন্ত মাত্র ৩টি বাউন্ডারি হাঁকালেও ১২০ বল খেলে ক্রিজে সেট হয়ে গেছেন তিনি।

সেরা শিরোনাম

Rahul Dravid: বিমানে আচমকা দেখা 'ইন্দরনগরের গুণ্ডা'র সঙ্গে, এরপর? ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
বিমানে আচমকা দেখা 'ইন্দরনগরের গুণ্ডা'র সঙ্গে, এরপর? ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট

ভিডিও

Durga Puja 2026 : নিউটাউন সঞ্জীভা আবাসনের পুজোয় থিম 'মায়ের আঁচলে বিশ্বশান্তি' | ABP Ananda
Durga Puja 2026 : মধ্য হাওড়ার ষষ্ঠীতলায় বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো এবার ৩০০ বছরে পা দিল | ABP
Navaratri | বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স | #abpananda
Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget