এক্সপ্লোর

কোহলি বা রোহিতের মতোই গুরুত্বপূর্ণ শিখর, বললেন হরভজন

বাঁহাতের আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধবন। সেই চোট সারিয়ে দলে ফিরেছেন তিনি। কিন্তু তাঁর ব্যাটে সেভাবে রান আসছে না। মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে ফেরাই লক্ষ্য শিখরের। উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে।

নয়াদিল্লি: বাঁহাতের আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধবন। সেই চোট সারিয়ে দলে ফিরেছেন তিনি। কিন্তু তাঁর ব্যাটে সেভাবে রান আসছে না। মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে ফেরাই লক্ষ্য শিখরের। উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। হরভজন সিংহ মনে করেন, সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে কামব্যাক ম্যান শিখরের অবদান অধিনায়ক বিরাট কোহলি বা সহ অধিনায়ক রোহিত শর্মার মতোই গুরুত্বপূর্ণ। বর্ষীয়ান অফস্পিনার হরভজন বলেছেন, ‘ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত ও শিখর। ভারতীয় দলের অন্যতম সেরা ওপেনিং জুটি হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছেন। এক্ষেত্রে শিখরের অবদান কোহলি বা রোহিতের মতোই গুরুত্বপূর্ণ। টি ২০ বা ৫০ ওভার, যে কোনও ফর্ম্যাটেই ভালো ক্রিকেটার শিখর। রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে শিখরের চেয়ে ভালো কেউ নেই বলে আমার মত। আগামী ২-৩ বছর ও যদি ফিটনেস নিয়ে কাজ করে তাহলে ও অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে বলে আমি মনে করি’। ভারতের প্রাক্তন প্লেয়ার ইরফান পাঠান বলেছেন, হার্দিক পান্ড্যের অনুপস্থিতিতে রবীন্দ্র জাডেজা খুবই ভালোমানের ব্যাক-আপ অলরাউন্ডার। ইরফান বলেছেন, ‘আইপিএলে এবং বিশ্বকাপে গুরুত্বপূ্র্ণ ইনিংস খেলেছে জাডেজা। একথা মাথায় রাখতে হবে যে, হার্দিক ফাস্ট বোলিং অলরাউন্ডার। তাই তার চোট পাওয়ার আশঙ্কা থাকেই। তাই ভারতীয় দলে ব্যাক-আপ অলরাউন্ডারের প্রয়োজন, যে হার্দিকের জায়গায় আসতে পারে এবং বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। হার্দিক ও জাডেজাকে ছয় নম্বরে নামালে ওরা ওদের কাজটা করে দিতে পারবে বলে আমি নিশ্চিত’। এই প্রসঙ্গে ইরফান ব্যাটিং ও বোলিং ছাড়াও জাডেজার ফিল্ডিংয়ে দক্ষতার কথাও উল্লেখ করেছেন।

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget