এক্সপ্লোর

ধোনি ফিরছেন দলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ভারত

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে সুইং বোলিংয়ের অনুকূল পরিবেশে কোহলি-ধোনিহীন ভারতের ব্যাটিং অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ভারতীয় শিবিরে সুখবর। চোট সারিয়ে দলে ফিরছেন মহেন্দ্র সিংহ ধোনি। এতে ভারতীয় দলের আত্মবিশ্বাস ফিরে আসবে বলেই মনে করা হচ্ছে। গত দুটি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারেননি ভারতের সবচেয়ে অভিজ্ঞ একদিনের ক্রিকেটার। হ্যামিল্টনে ৯২ রানে অল আউট হয়ে যাওয়ার পর ধোনির প্রত্যাবর্তন দলের পক্ষে নিঃসন্দেহে খুশির খবর। শেষ ম্যাচে জিতে সিরিজ শেষ করতে চাইবে ভারত। তাহলে ভারত ৪-১ সিরিজ জিতবে। তবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে কাজটা ভারতীয় দলের পক্ষে যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। এখানে বাতাস রয়েছে। এরফলে ট্রেন্ট বোল্ট তাঁর বোলিংয়ের অনুকূল পরিস্থিতি পেতে পারেন। আর এই পরিস্থিতিতে ধোনির উপস্থিতি ভারতীয় দলের মিডল অর্ডারে একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কারণ, নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে মিডল অর্ডার ততটা জমাট দেখাচ্ছে না। সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, ধোনি ফিট হয়ে উঠেছেন এবং পঞ্চম ম্যাচে তাঁকে পাওয়া যাবে। বিশ্বকাপের প্রস্তুতি এখন পুরোমাত্রায় চলছে। এই অবস্থায় তরুণ শুবমান গিল প্রথম একাদশে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। হ্যামিল্টনের ম্যাচ ভারতের অনেক ফাঁকফোকর দেখিয়ে দিয়ে গিয়েছে। অম্বাতি রায়ডু, কেদার যাদব ও দীনেশ কার্তিকরা মিডল অর্ডারে সফল হতে পারেননি। বিশ্বকাপের আগে মিডল অর্ডারে এই সমস্যাক সমাধান বের করতে হবে ভারতকে। তাছাড়া, ইংল্যান্ডে কোনও ম্যাচে সুইং বোলিং সহায়ক পরিবেশে ব্যাটিং অর্ডার যাতে ভেঙে না পড়ে তা নিশ্চিত করতে। অস্থায়ী অধিনায়ক হ্যামিল্টনের ব্যাটিং ব্যর্থতাকে জঘন্য বলে আখ্যা দিয়েছেন। পঞ্চম ম্যাচে ব্যাটিং নিয়ে যে কোনও রকম আশঙ্কা দূর করতে সচেষ্ট হবেন রোহিত। পঞ্চম ম্যাচে ভূবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়ে মহম্মদ সামিকে দলে ফেরানো হবে, সেদিকেও নজর থাকবে। টিম ম্যানেজমেন্ট মহম্মদ সিরাজকে পরখ করে দেখতে চাইবে। কারণ, খলিল আহমেদ শেষ ম্যাচে সফল হতে পারেননি।

সেরা শিরোনাম

Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget