এক্সপ্লোর

দেখুন: আইপিএলের আগে চিপকে অনুশীলনে মাহির মার, পরপর পাঁচটি ছয়

চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইতিমধ্যেই ধোনি নেট অনুশীলন শুরু করে দিয়েছেন।

চেন্নাই: ১৩ তম আইপিএল শুরু হতে আর সপ্তাহ তিনেক বাকি। এরইমধ্যে ক্রিকেট মাঠে অনুরাগীরা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রত্যাবর্তনের দিকে সাগ্রহে তাকিয়ে রয়েছেন। গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর ধোনিকে আর বাইশ গজে দেখা যায়নি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের। চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইতিমধ্যেই ধোনি নেট অনুশীলন শুরু করে দিয়েছেন। এরইমধ্যে ধোনির অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ব্যাট হাতে তিনি যে এখনও সমান সাবলীল তার ঝলকই দেখা গিয়েছে ওই ভিডিওতে। নেট অনুশীলনে ডান হাতি এই ব্যাটসম্যানকে পরপর পাঁচটি ছয় হাঁকাতে দেখা গেল। ধোনি কোনও বোলারের বল খেলছিলেন, না বল মেশিনে অনুশীলন করছিলেন, তা ওই ভিডিওতে স্পষ্ট নয়। কিন্তু পর পর ছয় হাঁকানো দেখে সহজেই অনুমান করা যায় যে, বড় শট খেলতে এখনও সিদ্ধহস্ত তিনি। ২৯ মার্চ টুর্নামেন্ট শুরু থেকেই তাঁকে চেনা মেজাজেই দেখা যাবে বলে আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। গত ২ মার্চ ধোনি চেন্নাইয়ে দলের অন্যান্য প্লেয়ারদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮ বছরের ধোনির ভবিষ্যত নিয়ে জর জল্পনা চলছে। কিন্তু ধোনি তাঁর আগামী পদক্ষেপ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। গত জানুয়ারিতে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি।

সেরা শিরোনাম

India vs Afghanistan Live: বিশ্বরেকর্ড অভিষেকের, ভারত তুলল ২২১/৭, তৃতীয় টি-২০ ম্যাচের লাইভ আপডেট
বিশ্বরেকর্ড অভিষেকের, ভারত তুলল ২২১/৭, তৃতীয় টি-২০ ম্যাচের লাইভ আপডেট
Abhishek Sharma: অভিষেক একাই একশো! গড়লেন বিশ্বরেকর্ড, রাজধানীর বুকে ছারখার আফগানিস্তানের বোলিং
অভিষেক একাই একশো! গড়লেন বিশ্বরেকর্ড, রাজধানীর বুকে ছারখার আফগানিস্তানের বোলিং
Abhishek Sharma: চার, ছক্কার ফুলঝুরি মাঠ জুড়ে, 'দ্রুততম' সেঞ্চুরি হাঁকিয়ে নতুন রেকর্ডের মালিক অভিষেক
চার, ছক্কার ফুলঝুরি মাঠ জুড়ে, 'দ্রুততম' সেঞ্চুরি হাঁকিয়ে নতুন রেকর্ডের মালিক অভিষেক
Abishek Porel: ৩৬ দিন পরে জামিন পেলেন অভিষেক পোড়েল, শুক্রবারই হয়তো জেলমুক্তি
৩৬ দিন পরে জামিন পেলেন অভিষেক পোড়েল, শুক্রবারই হয়তো জেলমুক্তি

ভিডিও

BJP News: অভিষেক বলেছিলেন একটা সময় শুভেন্দুবাবুর রথকে উল্টো করে বাড়ি পাঠিয়ে দেবেন:চন্দ্রনাথ রথের মা
TMC Inner Clash : আজই অন্তর্বর্তী নির্দেশ? কী পদক্ষেপ কমিশনের? আমরাই আসল, দাবি দু-পক্ষেরই
BJP Government:আমি এ বিষয়ে কোনও কথা বলব না। যার যার ভাল লাগে প্রাণ ভরে শুনুন', মন্তব্য অসীম সরকারের
TMC Inner Clash:কুণাল ঘোষ হোয়াটসঅ্যাপে ভয় দেখিয়েছেন সেটা প্রমাণ করা যাবে: কাকলি ঘোষ দস্তিদারের ছেলে
Nandigram News : কাল সকাল ১১ পর্যন্ত ঝুলে রইল নন্দীগ্রাম উপনির্বাচনে ২ তৃণমূল প্রার্থীর ভবিষ্যৎ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget