এক্সপ্লোর

ম্যাচ হেরে হতাশ, ধোনির জন্য অনেক দৌড়তে হয়েছে, বলছেন রাহুল

ফ্লোরিডা: মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই ঝোড়ো ইনিংস খেলে নজর কেড়ে নিয়েছেন লোকেশ রাহুল। বিশাল টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক ধোনির সঙ্গে অসাধারণ পার্টনারশিপ গড়ে দলকে জয়ের একেবারে কাছে পৌঁছে দিয়েছিলেন এই তরুণ ব্যাটসম্যান। কিন্তু ভারত শেষপর্যন্ত ম্যাচ হারায় হতাশ রাহুল।   ভারতের হয়ে টি-২০ ম্যাচে এই প্রথম শতরান করেছেন রাহুল। মাত্র ৪৬ বলে ১২টি চার এবং পাঁচটি ছক্কার সাহায্যে অপরাজিত ১১০ করেছেন তিনি। কিন্তু এই ইনিংসের পরেও দল জিততে না পারায় খারাপ লাগছে রাহুলের। তিনি বলেছেন, ‘দল হারায় খুব হতাশ হয়েছি। তবে আমরা খেলার মাঝপথেই হাল ছেড়ে না দেওয়ায় ভাল লেগেছে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের সামনে বিশাল টার্গেট রেখেছিল। তবে আমরা ড্রেসিংরুমে নিজেদের মধ্যে আলোচনায় ঠিক করেছিলাম, যতটা পারব রান তাড়া করার চেষ্টা করব। সবাই যেভাবে ব্যাট করেছে সেটা দেখে খুব ভাল লেগেছে।’   ধোনির সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে রাহুল বলেছেন, ‘ধোনি ব্যাট করতে নামার পরেই আমি বুঝে গিয়েছিলাম, এবার অনেক দৌড়তে হবে। ধোনি ক্রিজে আসার আগেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমাকে দৌড়তে বাধ্য করে ও। ওভারপ্রতি আমাদের ১৩ রান করে দরকার ছিল। তবে আমরা স্বাভাবিকভাবেই ব্যাট করছিলাম। ধোনি আমাকে বলেছিল, ১৬ ওভার পর্যন্ত যদি আমরা প্রতি ওভারে ১১-১২ রান করেও নিতে পারি, তাহলে কোনও সমস্যা হবে না। শেষ দুই ওভারে আমরা বড় বেশি রান তুলতে পারব। আমরা জানতাম, ওয়েস্ট ইন্ডিজের প্রথমসারির বোলারদের বেশি ওভার বাকি নেই। তাই একজন বোলারকে বেছে নিয়ে ছয় মারছিলাম। সেটাই আমাদের পরিকল্পনা ছিল। আমরা ভাল ব্যাট করছিলাম, একাগ্রতা বজায় ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক-একদিন সবকিছু ঠিকঠাক করেও ম্যাচ জেতা যায় না।’   তরুণ ব্যাটসম্যান লোকেশ স্বল্পদিনের মধ্যেই তারকা হয়ে উঠেছেন। তিনি ধারাবাহিকভাবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই রান করে চলেছেন। তাঁর মধ্যে বড় ব্যাটসম্যান হয়ে ওঠার রসদ দেখছেন বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
IND vs WI 3rd T20I Live: টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
Ranji Trophy: ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার
ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget