এক্সপ্লোর

ধোনি কী ভাবছেন, তাঁর সঙ্গে দেখা করে খোঁজ নেওয়া উচিত নির্বাচকদের, বললেন জগদালে

মহেন্দ্র সিংহ ধোনির অবসর ঘিরে জোর জল্পনা চলছে। এরইমধ্যে প্রাক্তন জাতীয় নির্বাচক সঞ্জয় জগদালে বলেছেন, নিজের ভবিষ্যত সম্পর্কে ধোনি কী ভাবছেন, তার খোঁজ নেওয়া উচিত এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির। একইসঙ্গে তিনি বলেছেন, সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনি যথেষ্টই পরিণত।

ইন্দোর: মহেন্দ্র সিংহ ধোনির অবসর ঘিরে জোর জল্পনা চলছে। এরইমধ্যে প্রাক্তন জাতীয় নির্বাচক সঞ্জয় জগদালে বলেছেন, নিজের ভবিষ্যত সম্পর্কে ধোনি কী ভাবছেন, তার খোঁজ নেওয়া উচিত এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির। একইসঙ্গে তিনি বলেছেন, সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনি যথেষ্টই পরিণত। আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল বাছাইয়ের জন্য রবিবার বৈঠকে বসছে নির্বাচক কমিটি। ওই বৈঠকে ধোনি আলোচনার কেন্দ্রে থাকবেন বলে মনে করা হচ্ছে। বিসিসিআই-এর প্রাক্তন সচিব জগদালে বলেছেন, ধোনি বড় খেলোয়াড় এবং নিঃস্বার্থভাবে ভারতের হয়ে খেলেছেন। আমার মতে, ভারতীয় দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ধোনির যোগ্য বিকল্প নেই। ২০১৪-তে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। জল্পনা চলছে যে, খুব শীঘ্রই সীমিত ওভারের ক্রিকেট থেকেও অবসর নেবেন তিনি। যদিও এ ব্যাপারে ধোনি এখনও মুখ খোলেননি। সেজন্য, ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ধোনির থাকা বা না থাকা তাঁর ভবিষ্যত সম্পর্কে একটা সংকেত হবে বলে মনে করা হচ্ছে। জগদালে বলেছেন, ধোনি সিদ্ধান্ত গ্রহনের ব্যাপারে যথেষ্টই পরিনত। তবে আমার মনে হয় নির্বাচকদের উচিত তাঁর সঙ্গে দেখা করে তিনি কী ভাবছেন, তার খোঁজ নেওয়া। যেমনটা সচিনের অবসরের আগে করা হয়েছিল। ভবিষ্যতে ধোনির ভূমিকা সম্পর্কে কী ভাবছেন, তাও নির্বাচকদের তাঁকে জানানো উচিত। সদ্যসমাপ্ত বিশ্বকাপে ধোনি মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছেন। এ ব্যাপারে প্রাক্তন অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন জগদালে। তিনি বলেছেন, ধোনি বিশ্বকাপে দলের প্রয়োজন অনুসারেই খেলেছেন। সেমিফাইনালেও একই কৌশলে খেলছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি রান আউট হয়ে যান। জগদালে বলেছেন, একজন ৩৮ বছরের খেলোয়াড় তাঁর সেরা ফর্মের সময় যেমনভাবে খেলতেন এখনও সেরকমই খেলবেন, এমন আশা করাটা ঠিক নয়। একইসঙ্গে জগদালে বলেছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্তকে সুযোগ দেওয়া উচিত। তিনি বলেছেন, বিশ্বকাপের আগেই ধোনির সঙ্গে পন্তকেই দলে রাখা দরকার ছিল। এমনটা হলে পন্ত ধোনির কাছে থেকে শেখার সুযোগ পেতেন।

সেরা শিরোনাম

Bengal vs Services: বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
Hardik Pandya: পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget