এক্সপ্লোর

ধোনি ও গেইল ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটার সম্ভবত তাঁদের কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন

1/8
আর দুদিন পর ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। এই মেগা টুর্নামেন্টের জন্য সব দলেরই প্রস্তুতি চূড়ান্ত। বেশ কয়েকজন খেলোয়াড়ের এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে।তাঁদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে। কিন্তু ধোনি ছাড়াও এই তালিকায় আরও কয়েকজন জনপ্রিয় খেলোয়াড় রয়েছেন। জল্পনা চলছে, বিশ্বকাপের পর এই খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।

2/8
মহেন্দ্র সিংহ ধোনি (ভারত)- ২০১১-র বিশ্বকাপের ফাইনালের ৪৮ তম ওভারে ধোনির সেই শটের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে। ছক্কা মেরে ভারতকে বিশ্বকাপের ফাইনালে জয় এনে দিয়েছিলেন তিনি। ওই ম্যাচে ৭৯ বলে ৯১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে নিয়ে উচ্ছ্বসিত কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলি। শাস্ত্রীর কথায়, ধোনির মতো খেলোয়াড় খুবই বিরল। ২০০৪-এ বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ধোনির। এখনও পর্যন্ত ৩৪১ ম্যাচ খেলে ১০,৫০০ রান করেছেন তিনি।

3/8
রস টেলর (নিউজিল্যান্ড)- রস টেলরের বয়স ৩৫ হয়ে গিয়েছে। তিনি এবার নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন। সপ্তম কিউই খেলোয়াড় হিসেবে রস টেলর চতুর্থ বিশ্বকাপ খেলছেন। নিউজিল্যান্ডের মিডল অর্ডারের অন্যতম ভরসা তিনি। রস টেলর আগেই ঘোষণা করে দিয়েছেন যে, এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ। ২০১৯-এ দলের পক্ষে ১ সেঞুরি ও চার অর্ধশতক সহ সর্বাধিক রান সংগ্রহকারী রস টেলর। ২০১৮ তে ১১ একদিনের ম্যাচে মোট ৬৩৯ রান করেছিলেন তিনি। তাঁর গড় ছিল ৯১.২৮।

4/8
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)- বিশ্বকাপে শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় লাসিথ মালিঙ্গা। ৩৫ বছরের মালিঙ্গা ম্যাচ উইনার। এবারের আইপিএলের ফাইনালে স্মরণীয় বোলিং করেছেন তিনি। শেষ ওভারে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। ২১৮ একদিনের ম্যাচে মালিঙ্গার সংগ্রহ ৩২২ উইকেট।

5/8
মাশরফি মোর্তাজা (বাংলাদেশ)- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থানের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছেন মোর্তাজা। তাঁর অধিনায়কত্বে বাংলাদেশ বেশ কয়েকটি ট্রফি জিতেছিল। ৩৫ বছরের এই ক্রিকেটার ১৭৫২ রান করেছেন এবং ২৬৫ উইকেট দখল করেছেন।

6/8
হাসিম আমলা (দক্ষিণ আফ্রিকা)-সব ফর্ম্যাটের ক্রিকেটে ১৮,০০০-এর বেশি রান রয়েছে আমলার। বর্তমানে ফর্মে না থাকলেও তাঁকে দলে নেওয়া হয়েছে। ৩৬ বছরের এই ক্রিকেটার প্রোটিয়া শিবিরের অন্যতম ভরসা।

7/8
শোয়েব মালিক (পাকিস্তান)- শোয়েব ঘোষণা করে দিয়েছেন যে, এই বিশ্বকাপের পরই অবসর নেবেন তিনি। এক সাক্ষাত্কারে ৩৭ বছরের এই ক্রিকেটার জানিয়েছেন যে, এটাই তাঁর শেষ বিশ্বকাপ এবং এবার দলকে ট্রফি এনে দেওয়াই তাঁর লক্ষ্য। বিগত বছরগুলিতে দলকে নির্ভরতা দিয়ে এসেছেন তিনি। ২৮৪ একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৭৫২৬ রান।

8/8
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজ খেলেছিল। এই সিরিজের চার ম্যাচে ক্রিস গেইল ৪২৪ রান করে জানান দিয়েছিলেন যে, তিনি ফের ব্যাট হাতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিধ্বংসী মেজাজে ফিরে বিশ্বকাপে খেলবেন। এখনও পর্যন্ত ২৮৯ একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ১০,০০০ রান ও ১৬৫ উইকেট।

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget