এক্সপ্লোর

ধোনি আমাকে টেস্টের মতো ব্যাটিং করতে বলেছিলেন: ভূবনেশ্বর

  পাল্লাকেল: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয় সামলে ভারতকে জয় এনে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনি ও ভূবনেশ্বর কুমারের যুগলবন্দী। অষ্টম উইকেটে ধোনি-ভূমির অবিচ্ছিন্ন শতরানের পার্টনারশিপ শ্রীলঙ্কার জয়ের আশায় জল ঢেলে দেয়। ভূবি করেন ৫৩ রান। ম্যাচের পর ভূবনেশ্বর বলেছেন, ধোনি তাঁকে টেস্টের মতো ব্যাটিং করতে বলেছিলেন। ম্যাচের পর সাংবাদিকদের ভূবনেশ্বর বলেছেন, যখন ব্যাট করতে নামলাম তখন এমএস টেস্টে যেরকম খেলি সেরকম খেলতে বলল। আমাদের হাতে তখনও প্রচুর ওভার ছিল। তাই এমএস কোনও চাপ না নেওয়ারও পরামর্শ দেয়। আমরা জানতাম, উইকেটে টিকে থাকতে পারলেই ওদেরকে সহজেই হারাতে পারব। ভূবি বলেছেন, আমি জানতাম ওই অবস্থায় আমাদের হারানোর কিছু ছিল না। কারণ, ততক্ষণে সাতটা উইকেট পড়ে গিয়েছে। আমি ভাবছিলাম যে, স্বাভাবিক খেলাটা যেন খেলতে পারি। এমএসকে যতটা সম্ভব সাহায্য করতে হবে। সেটাই আমি করার চেষ্টা করেছি। শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয় ধস নামান ভারতের টপ অর্ডারে। ৫৪ রানে ছয় উইকেট নেন তিনি। রোহিত শর্মা ও শিখর ধবন শুরুটা ভালো করলেও তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার। ভূবি বলেছেন, রোহিত ও শিখর এতটা চমত্কার শুরু করার পর এই বিপর্যয়টা কিছুটা অবাক করার মতো ছিল। পর পর ৩-৪ টি উইকেট পড়ে যায়।আমাদের পক্ষে তা কিছুটা হলেও আশঙ্কা তৈরি হয়। এই অবস্থায় ৪৭ ওভার পর্যন্ত ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা তিনি করেন বলে জানিয়েছেন ভূবি। বিধ্বংসী ধনঞ্জয়কে তিনি কীভাবে সামলালেন, এই প্রশ্নের উত্তরে ভূবনেশ্বর বলেছেন, ওর বিরুদ্ধে তাঁর একটা পরিকল্পনা ছিল। তাঁর কথায়, ধনঞ্জয় অফস্পিনার। কিন্তু তিনি লেগ স্পিন ও গুগলি বল করছিলেন। এটা আমাদের চমকে দিয়েছিল। আমি শুধু ভেতরে ঢুকে আসা বলগুলো খেলছিলাম। যেগুলি বাইরে বেরিয়ে যাচ্ছিল, সেগুলি নিয়ে মাথা ঘামাইনি। ধনঞ্জয় যে উইকেটগুলি পেয়েছে সবকটাই গুগলিতে। তাই ওর ভেতরে ঢুকে আসা বলগুলিকে মারার চেষ্টা করছিলাম। প্রথটা বুঝতে একটু অসুবিধা হলেও ১০-১৫ টা বল খেলার পর বল কী ধরনের তা বুঝে নিতে পারছিলাম। ভূবনেশ্বরের একদিনের ম্যাচে এটাই প্রথম হাফসেঞ্চুরি। নয় নম্বরে নেমে কোনও ব্যাটসম্যানের এটাই প্রথম সেঞ্চুরি। এ রকম কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পেরে খুশি ভূবনেশ্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget