এক্সপ্লোর

ধোনির সরে যাওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে কি নির্বাচকদের ভূমিকা রযেছে?

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি কি কোনওভাবে মনে করছিলেন যে, তাঁকে সরিয়ে বিরাট কোহলির হাতেই সীমিত ওভারের ক্রিকেট দলের নেতৃত্বভার তুলে দেওয়া হতে পারে? এমনটা আঁচ করেই কি আচমকা নেতৃত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি? প্রাথমিকভাবে হয়ত এই প্রশ্ন অবাস্তবই মনে হতে পারে। কারণ, ধোনির ভারতীয় ক্রিকেটে যে স্ট্যাচার তাতে তাঁকে আচমকা সরিয়ে দেওয়াটা খুবই কঠিন ব্যাপার। কিন্তু অধিনায়ক পদ থেকে ধোনির সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পর নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ যে কথা বলেছেন, তা খুবই তাত্পর্য্যপূর্ণ। প্রসাদ বলেছেন, মাস ছয়েক আগেও ধোনি এই সিদ্ধান্ত নিলে খুবই উদ্বিগ্ন হয়ে পড়তাম। কিন্তু ওর সময়জ্ঞানের আমি প্রশংসা করছি। এখন কোহলি তো নিজেকে প্রমাণ করেছেন এবং টেস্ট দলের অধিনায়কত্ব খুবই দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। তাই একেবারেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। আরও তাত্পর্য্যপূর্ণ ঘটনা হল, যে দিন ধোনি তাঁর সিদ্ধান্ত ঘোষণা করেন, সেই দিনই নাগপুরে রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচ চলাকালে তাঁর সঙ্গে মুখোমুখি কথা বলেন প্রসাদ। নির্বাচক কমিটির প্রধানের এই মন্তব্য সম্পর্কে সুনীল গাওস্কর একটি টিভি চ্যানেলকে বলেছেন, এই মন্তব্য থেকে জলের মতো স্পষ্ট যে, নির্বাচকরা কোহলিকে অধিনায়ক করতে চাইছিলেন। টেস্ট দলে অধিনায়ক কোহলির পারফরম্যান্স রীতিমতো চোখধাঁধানো। এখনও পর্যন্ত তাঁর নেতৃত্বে ১৮ টেস্টে অপরাজিত ভারত। অন্যদিকে, গত বিশ্বকাপের পর থেকে ২১ টি একদিনের ম্যাচের মধ্যে ১১ টিতেই হারের মুখ দেখতে হয়েছে ধোনির ভারতকে। এরমধ্যে তিনটি সিরিজে হারও রয়েছে। আগামী বিশ্বকাপ আর দুই বছর পরই অনুষ্ঠিত হবে। তাই নিজের মতো করে দল গড়তে কোহলি পর্যাপ্ত সময় পাবেন। ধোনির আচমকা সরে যাওয়ার সিদ্ধান্তের কারণ সম্পর্কে বোর্ড বা ধোনি-উভয় পক্ষের কাছ থেকেই খোলাখুলিভাবে কিছু জানানো হয়নি। এর ফলে এ বিষয়ে সংবাদমাধ্যমে জল্পনা চলছেই। এ ব্যাপারে প্রকৃত সত্যটা জানতে হয়ত বর্তমান নির্বাচকদের অবসর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, সচিন তেন্ডুলকরের অবসর সম্পর্কেও তথ্য অনেক পরে জানা গিয়েছিল। প্রথমে তো মনে করা হয়েছিল, সচিন নিজে থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরে নির্বাচক কমিটির প্রাক্তন প্রধান সন্দীপ পাতিল জানিয়েছিলেন, কীভাবে নির্বাচকরা লিটল মাস্টারকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিতে বুঝিয়েছিলেন।

সেরা শিরোনাম

Ronaldo Retirement: কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?
কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?
Syed Mushtaq Ali Trophy: চর্চা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যুই, প্রথম ম্যাচে খেলবেন শাহবাজ
চর্চা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যুই, প্রথম ম্যাচে খেলবেন শাহবাজ
Bengal vs Maharashtra: পিচে জুজু, নাকি মানসিকতা-টেকনিকে গলদ? বাংলার ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্তে বসে কী উঠে এল?
পিচে জুজু, নাকি মানসিকতা-টেকনিকে গলদ? বাংলার ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্তে বসে কী উঠে এল?
Prithvi Shaw: ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন? ইডেনে বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে জিতিয়ে কী বললেন পৃথ্বী?
ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন? ইডেনে বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে জিতিয়ে কী বললেন পৃথ্বী?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget