এক্সপ্লোর

ভারতের বোলারদের মাথায় চড়তে দিইনি, বলছেন জো রুট

রাজকোট: নিশ্চিত ফুটওয়ার্ক এবং বিচক্ষণতার সঙ্গে সুইপ শট খেলার ফলেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শতরান করতে পেরেছেন বলে জানালেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। বুধবার ১২৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন এই ডান হাতি ব্যাটসম্যান। তাঁর এই ইনিংস এবং মঈন আলির অপরাজিত ৯৯ রানের সুবাদে দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৩১১। এই প্রথম এশিয়ার মাটিতে শতরান করলেন রুট। টেস্টে ভারতের বিরুদ্ধে তৃতীয় এবং মোট ১১-তম শতরান করার পর রুট বলেছেন, ‘আমি ফুটওয়ার্কের বিষয়ে ইতিবাচক থাকতে চেয়েছিলাম। ফরোয়ার্ড শট, ব্যাকফুট শট এবং সুযোগ পেলেই সুইপ শট খেলছিলাম। ভারতের বোলাররা যাতে একই লাইন ও লেংথে বল করতে না পারে সেটা নিশ্চিত করতে চাইছিলাম আমি। উইকেটের দু দিকেই রান করা লক্ষ্য ছিল। অশ্বিন যাতে একই লেংথে বল করে যেতে না পারে সেটা নিশ্চিত করতে চেয়েছিলাম।’ আরও পড়ুন জো রুটের আউট ঘিরে বিতর্ক চতুর্থ উইকেটে মঈন আলির সঙ্গে জুটি বেঁধে ১৭৯ রান যোগ করেছেন রুট। এই পার্টনারশিপ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মঈনও স্বচ্ছন্দে ব্যাটিং করছিল। ও বাঁ হাতি হওয়ায় ভারতীয় বোলারদের কাজটা আরও কঠিন হয়ে গিয়েছিল। ওরা আমাদের উপর চাপ তৈরি করতে পারেনি। আমাদের এভাবেই খেলতে হবে। তাহলেই ভারতের পক্ষে প্রথম ইনিংসে আমাদের উপর চাপ তৈরি করা খুব কঠিন হয়ে যাবে। দ্বিতীয় ইনিংসে বল ঘুরতে শুরু করবে এবং বাউন্সের তারতম্য হবে। কিন্তু আমরা প্রথম ইনিংসে বড় রান করতে পারলে বোলররা সুবিধা পাবে।’ রুট আশা করছেন, দুই অপরাজিত ব্যাটসম্যান মঈন আলি ও বেন স্টোকস বৃহস্পতিবার বড় রান করতে পারবেন। সিরিজের শুরুটা যেভাবে হয়েছে, তাতে তিনি খুশি।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget