এক্সপ্লোর

T20 World Cup: রবিচন্দ্রন অশ্বিনকে ধন্যবাদ জানালেন দীনেশ কার্তিক, কিন্তু কেন?

T20 World Cup 2022: ফিনিশার হিসেবে দায়িত্ব সামলে এসেছেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হতে হয়েছে। 

সিডনি: ফিনিশারের গুরুদায়িত্ব এখন তার ওপরই। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রত্যাবর্তনের পর থেকে ফিনিশার হিসেবে দায়িত্ব সামলে এসেছেন। কিন্তু পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হতে হয়েছেন। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। তিনি ফিরে যাওযার পর রবিচন্দ্রন অশ্বিন এসে উইনিং শট খেলে দলকে জেতান। নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে অভিজ্ঞ অফস্পিনারকে ধন্যবাদ জানালেন কার্তিক। 

বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সিডনি পৌঁছনোর পর অশ্বিনকে ধন্যবাদ জানিয়েছেন কার্তিক। তিনি বলছেন যে অশ্বিন সেদিন উইনিং শট না খেললে তাঁর ওপর সমালোচনার ঝড় বয়ে আসত।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) চার উইকেটের দুরন্ত জয় দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার টিম ইন্ডিয়ার পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডাচদের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে ইতিমধ্য়েই সিডনি পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। সেখানে পৌঁছে অনুশীলনও সেরে ফেললেন রোহিতরা।

ঘাম ঝড়ালেন রোহিত, বিরাটরা

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি রোহিত। তবে সিডনি ক্রিকেট মাঠের নেটে তাঁকে বেশ ভাল ছন্দেই দেখিয়েছে। রোহিতের ওপেনিং পার্টনার কেএল রাহুলও এদিন অনুশীলনে ঘাম ঝড়ান। তাঁর সঙ্গে গত ম্যাচের নায়ক বিরাট কোহলিকেও নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে। অনুশীলনে দীনেশ কার্তিক ও রাহুল, দলের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ব্যাট করেন। কার্তিককে কোহলির পাশাপাশি থ্রো-ডাউনের বিরুদ্ধেও ব্যাট করতে দেখা গিয়েছে। গোটা অনুশীলনটাই প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে সম্পন্ন হয়।

অনুশীলনে অনুপস্থিত শামি, হার্দিকরা

ঋষভ পন্থও এদিন অনুশীলন করেন। তবে এদিন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবরা অনুশীলন করেননি। বোলারদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে খেলা তিন পেসারের কেউই এদিন ভারতীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, ভুবনেশ্বর কুমাররাও হার্দিকদের মতোই এদিন বিশ্রাম করার সিদ্ধান্ত নেন। ম্যাচের আগে এখনও একদিন বাকি রয়েছে। কাল, বুধবার হয়তো শামিদের অনুশীলন করতে দেখা যাবে। 

আরও পড়ুন: বাবর নন, বিরাটই সেরা, নেটে কোহলিদের বিরুদ্ধে বল করে দাবি পাক বংশোদ্ভূত বোলারের

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget