এক্সপ্লোর

Virat Kohli: বাবর নন, বিরাটই সেরা, নেটে কোহলিদের বিরুদ্ধে বল করে দাবি পাক বংশোদ্ভূত বোলারের

Indian Cricket Team: বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে আজই সিডনিতে অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় দল।

সিডনি: পাকিস্তানের বিরুদ্ধে রবিবার দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল । বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তার আগে আজই সিডনিতে অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় দল। অনুশীলনে বেশিরভাগ দলই ঘরোয়া বোলারদের ডেকে নেয়। ভারতীয় দলও তার অন্যথা করেনি। মঙ্গলবার ভারতের অনুশীলনে দেখা যায় মহম্মদ ওয়াসিম জুনিয়ারকে (Muhammad Wasim JR)।

বিরাটই সেরা

ওয়াসিম বিগত তিন বছর ধরে সিডনি বাস করেন। তবে আদপে তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। তা সত্ত্বেও ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বল করার পর ওয়াসিম কিন্তু সাফ সাফ বিরাট কোহলিকেই (Virat Kohli) বিশ্বের সেরা ব্যাটার হিসাবে বেছে নিলেন। তিনি বলেন, 'সম্প্রতি বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ম্যাচ জিতিয়েছেন। তাই ওঁর বিরুদ্ধে নেটে বল করার সুযোগ পেয়ে দারুণ লাগছে। ওঁ বিশ্বের সেরা ব্যাটার। বিরাট কোহলি আমাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। ওঁর মতো একজন ব্যাটারের কাছ থেকে প্রশংসা শুনে আমি আপ্লুত।'

২৭ বছর বয়সি ইরফান ভারতের নেটে বিরাট কোহলি, দীনেশ কার্তিক, ঋষভ পন্থের বিরুদ্ধে বল করেন বলে জানান তিনি। নেট পিচের বাউন্সের সাহায্য নিয়ে নিজের বোলিংয়ে বিরাটদের বেশ চাপে ফেলেন ইরফান। অনুশীলন শেষে পাকিস্তানি বংশোদ্ভূত বোলারের বেশ প্রশংসাও শোনা যায় রোহিত, বিরাটদের গলায়।

সিডনিতে ভারতের অনুশীলন

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি রোহিত। তবে সিডনি ক্রিকেট মাঠের নেটে তাঁকে বেশ ভাল ছন্দেই দেখিয়েছে। রোহিতের ওপেনিং পার্টনার কেএল রাহুলও এদিন অনুশীলনে ঘাম ঝড়ান। তাঁর সঙ্গে গত ম্যাচের নায়ক বিরাট কোহলিকেও নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে। অনুশীলনে দীনেশ কার্তিক ও রাহুল, দলের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ব্যাট করেন। কার্তিককে কোহলির পাশাপাশি থ্রো-ডাউনের বিরুদ্ধেও ব্যাট করতে দেখা গিয়েছে। গোটা অনুশীলনটাই প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে সম্পন্ন হয়।

ঋষভ পন্থও এদিন অনুশীলন করেন। তবে এদিন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবরা অনুশীলন করেননি। বোলারদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে খেলা তিন পেসারের কেউই এদিন ভারতীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, ভুবনেশ্বর কুমাররাও হার্দিকদের মতোই এদিন বিশ্রাম করার সিদ্ধান্ত নেন। ম্যাচের আগে এখনও একদিন বাকি রয়েছে। কাল, বুধবার হয়তো শামিদের অনুশীলন করতে দেখা যাবে। 

আরও পড়ুন:  পরবর্তী ভারতীয় অধিনায়ক হিসাবে এই তারকাকে বেছে নিলেন তিন পাক প্রাক্তনী

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget