এক্সপ্লোর

জোড়া আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখিয়ে অলিম্পিকে জায়গা পাকা করার লক্ষ্যে দীপা

নয়াদিল্লি: গত অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টিকসে তিনিই ছিলেন ভারতের একমাত্র ভরসা। কিন্তু রিও অলিম্পিকে চতুর্থ হওয়ার পর থেকেই হাঁটুর চোটে ভুগছিলেন দীপা কর্মকার। চোট সারিয়ে ফের তিনি খেলায় ফিরেছেন। এবার বাকু ও দোহায় আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখিয়ে ২০২০ টোকিও অলিম্পিকে জায়গা পাকা করাই লক্ষ্য আগরতলার এই ক্রীড়াবিদের। এ বিষয়ে দীপা বলেছেন, ‘এবার বিশ্বকাপ সহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে অলিম্পিকের যোগ্যতা অর্জন করা যাবে। ২০২০ অলিম্পিকের যোগ্যতা অর্জন করার সম্ভাবনা উজ্জ্বল করার জন্য আমি সব উপায়ই অবলম্বন করতে চাই। গত বছর জার্মানিতে বিশ্বকাপে পদক জেতার পর আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ভাল পারফরম্যান্স দেখিয়ে অলিম্পিকের যোগ্যতা অর্জন করার আশায় আছি।’ হাঁটু অস্ত্রোপচারের পর গত নভেম্বরে জার্মানির কটবাসে আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্বকাপে ব্রোঞ্জ পান দীপা। এটাই ছিল অস্ত্রোপচারের পর তাঁর প্রথম প্রতিযোগিতা। মেলবোর্নের বিশ্বকাপে অবশ্য যোগ দেননি তিনি। তবে বাকু ও দোহায় যোগ দিচ্ছেন দীপা। তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন, অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে গেলে আগামী তিন-চারটি প্রতিযোগিতায় সোনা জিততে হবে দীপাকে।

সেরা শিরোনাম

Rashid Khan-Azmatullah Omarzai: আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
Mandhana on Dhoni: মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি
মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি
Virat Kohli-Rohit Sharma: নিউজ়িল্যান্ডে নামার কয়েক ঘণ্টার মধ্যেই নেটে বিরাট কোহলি, ওয়ান ডের জন্য অনুশীলন শুরু রোহিতেরও
নিউজ়িল্যান্ডে নামার কয়েক ঘণ্টার মধ্যেই নেটে বিরাট কোহলি, ওয়ান ডের জন্য অনুশীলন শুরু রোহিতেরও
Shreyas Iyer: ক্যাপ্টেন্সিই কি চাপ ফেলছে শ্রেয়সের ব্যাটিংয়েও, একাদশে কি নিজেই বোঝা হয়ে যাচ্ছেন?
ক্যাপ্টেন্সিই কি চাপ ফেলছে শ্রেয়সের ব্যাটিংয়েও, একাদশে কি নিজেই বোঝা হয়ে যাচ্ছেন?

ভিডিও

Koustav Bagchi vs Arjun Singh |
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল সেন, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার। Supreme Court
Ajit Mahato | সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণা,গ্রেফতার অজিত মাহাতো
Dilip Ghosh:
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget