এক্সপ্লোর

Divya Deshmukh: মাত্র ১৯ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার, মহিলা দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের দিব্যা দেশমুখ

FIDE Women’s World Cup 2025: শনিবার প্রথম খেলায় সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন দিব্যা। শুরুতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু হাম্পি যদিও ম্য়াচে ফিরে এসেছিলেন তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।

বাকু: মাত্র ১৯ বছর বয়স। আর এই বয়সেই দাবায় ইতিহাস গড়লেন ভারতের দিব্যা দেশমুখ। FIDE Women’s World Cup 2025 টুর্নামেন্টের ফাইনালে হারিয়ে দিলেন স্বদেশীয় কোনেরু হাম্পিকে। খাতায় কলমে হাম্পিই এগিয়ে ছিলেন ম্য়াচে। কিন্তু টাই ব্রেকে শেষ পর্যন্ত ম্য়াচ পকেটে পুরে নেন দিব্যা। খেলার ফল দিব্যার পক্ষে ১.৫-০.৫। 

শনিবার প্রথম খেলায় সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন দিব্যা। শুরুতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু হাম্পি যদিও ম্য়াচে ফিরে এসেছিলেন তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। রবিবার দ্বিতীয় খেলাটিতে দুজনেই সমানে সমানে লড়াই করেন। দুটো ক্লাসিক্যাল গেম ড্র হয়। এরপর খেলা গড়িয়েছিল সোমবার। টাইব্রেকারেও ফের সাদা ঘুঁটি নিয়েই নিজের খেলা শুরু করেছিলেন দিব্যা। প্রথম র্যাপিড গেমটি ড্র হয়। তবে পরের গেমে কালো ঘুঁটি নিয়ে ম্য়াচে বাজিমাত করে দেন দিব্যা। ভারতের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার হয়ে গেলেন দিব্যা। অন্যদিকে দেশের মোট ৮৮তম গ্র্যান্ডমাস্টার হলেন তিনি।

এছাড়াও প্রথমবার মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন পেল ভারত। দিব্যাই সেই ইতিহাস গড়লেন। ম্যাচের পর চোখে জল দেখা যায় দিব্যার। মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন দীর্ঘক্ষণ। তিনি বলেন, ''টুর্নামেন্ট শুরুর আগে আমি শুধু ভাবছিলাম যে এখান থেকে আমি গ্র্যান্ডমাস্টার পর্বে খেলার জন্য হয়ত উন্নীত হতে পারব। কিন্তু টুর্নামেন্টের শেষে আমিই গ্র্যান্ডমাস্টার এখন। এর থেকে ভাল অনুভূতি আর কিছু হতে পারে না।''

ক্রমতালিকার বিচারে কোনেরু হাম্পি অনেক এগিয়ে ছিলেন দিব্যার থেকে। দুবারের বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়ন হাম্পি বর্তমানে ক্লাসিকাল দাবায় বিশ্বের ৫ নম্বর। অন্য়দিকে দিব্যা ক্রমতালিকায় রয়েছে ১৮ নম্বর স্থানে। তবে শেষ পর্যন্ত হাম্পিকে হার মারতে হল তারুণ্যের সামনে। ৩৪ চালের পর হাম্পিকে কিস্তিমাত করেন দিব্যা। হাম্পি অভিজ্ঞ হলেও গোটা ম্য়াচে বেশি দুর্ধর্ষ চাল চালেন দিব্যাই। বিশেষ করে কালো ঘুঁটি নিয়ে যখন খেলছিলেন দিব্যা। বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FIDE (@fide_chess)

গত বছর নাগপুরের এই তরুণী বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিলেন দিব্যা। ২০২৪ সালে বুদাপেস্টে হওয়া চেস অলিম্পিয়াডেও দারুণ পারফর্ম করেছিলেন। ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন দিব্যা।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget