এক্সপ্লোর

ভারত কি পাকিস্তানের সঙ্গে খেলতে চায়? বিসিসিআই-কে প্রশ্ন পিসিবি-র

করাচি: সরাসরি বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরকে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু সদুত্তর পাননি। এমনই জানালেন পিসিবি-র প্রাক্তন চেয়ারম্যান এবং এগজিকিউটিভ কমিটির প্রধান নজম শেঠি। লাহৌরে সাংবাদিক সম্মেলনে নজম শেঠি বলেছেন, ‘কেপটাউনে আইসিসি-র বৈঠকের ফাঁকে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাঁকে প্রশ্ন করেছিলাম, ভারত পাকিস্তানের সঙ্গে খেলতে চায় কি না। তিনি সরাসরি জবাব দেননি। এমন কিছু প্রস্তাব দিয়েছেন যা নিয়ে এখানে আলোচনা করা যায় না।’ ২০০৭ সালের পর থেকে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ার ফলে বিপুল ক্ষতির মুখে পড়েছে পিসিবি। কেপটাউনের বৈঠকে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের সমস্যা মেটানোর জন্য কমিটি তৈরির প্রস্তাব দিয়েছিল আইসিসি। কিন্তু পিসিবি সেই প্রস্তাব মানতে চায়নি বলেই জানিয়েছেন নজম শেঠি। তিনি উল্টে আইসিসি-কে বলেছেন, দ্বিপাক্ষিক সিরিজ বা আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কি না সেটা স্পষ্ট করতে হবে। আইসিসি প্রতিযোগিতায় যদি ভারত না খেলতে চায়, তাহলে পাকিস্তানকে সেই ম্যাচের পুরো পয়েন্ট দিতে হবে। নিরাপত্তাজনিত সমস্যার কারণে প্রথমসারির কোনও দলই পাকিস্তান সফরে যাচ্ছে না। তার উপর ভারতও পাকিস্তানের সঙ্গে খেলছে না। ফলে পিসিবি-র ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে পিসিবি-কে সাহায্য করতে চাইছে আইসিসি। কিন্তু ভারতের বিরুদ্ধে সিরিজের ক্ষতিপূরণের জন্য ধার বা অনুদান দেওয়া হলে তা গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন নজম শেঠি।

সেরা শিরোনাম

Rahul Arunoday Banerjee: অভিনেতা রাহুলের স্মৃতিতে অভিনব উদ্যোগ, ইস্টবেঙ্গল মাঠে ফুটবল পায়ে অ্যালভিটো-মেহতাব-নবিরা
অভিনেতা রাহুলের স্মৃতিতে অভিনব উদ্যোগ, ইস্টবেঙ্গল মাঠে ফুটবল পায়ে অ্যালভিটো-মেহতাব-নবিরা
Messi: চোট সারিয়ে মাঠে নেমেই গোল মেসির, বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে আর্জেন্তিনা, জয় ৩-০ ব্যবধানে
চোট সারিয়ে মাঠে নেমেই গোল মেসির, বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে আর্জেন্তিনা, জয় ৩-০ ব্যবধানে
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ দেখার জন্য কী প্ল্যান রয়েছে ZEE5-এ? কত টাকা দিয়ে সাবস্ক্রিপশন করাতে হবে?
ফুটবল বিশ্বকাপ দেখার জন্য কী প্ল্যান রয়েছে ZEE5-এ? কত টাকা দিয়ে সাবস্ক্রিপশন করাতে হবে?
FIFA World Cup 2026: নিখোঁজ লক্ষাধিক মানুষ! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে বেনজির বিক্ষোভ, পিছিয়ে যাবে উদ্বোধন!
নিখোঁজ লক্ষাধিক মানুষ! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে বেনজির বিক্ষোভ, পিছিয়ে যাবে উদ্বোধন!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget