এক্সপ্লোর

Virat Kohli: বিরাটকে আউট করার মোক্ষম টোটকা, বোলারদের কী পরামর্শ দিলেন এনতিনি?

World Cup 2023: আসন্ন বিশ্বকাপে এনতিনি তাঁর পছন্দের চার সেমিফাইনালিস্টও বেছে নিয়েছেন। সেই দলগুলো হল দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

জোহানেসবার্গ: সামনেই বড়় বড় দুটো টুর্নামেন্টে। একটা এশিয়া কাপ (Asia Cup) ও এরপর বিশ্বকাপ। ভারতীয় দল (Indian Cricket Team) দুটো টুর্নামেন্টেই অংশ নেবে। আর দলের ব্য়াটিংয়ের প্রাণভোমরা বিরাট কোহলির (Virat Kohli) দিকে নজর থাকবে নিঃন্দেহে। এই পরিস্থিতিতে প্রতিটি দলই কিং কোহলিকে আউট করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করবে। প্রাক্তন প্রোটিয়া পেসার মাখায়া এনতিনি বোলারদের জন্য মোক্ষম টোটকা দিলেন। প্রাক্তন ভারত অধিনায়ককে প্যাভিলিয়নের রাস্তা দেখানোর জন্য কী করতে হবে, সেই উপায়ও বাতলে দিলেন এনতিনি। এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রোটিয়া পেসার বলেন, ''কোহলিকে একদমই স্লেজিং করা ঠিক হবে না। এর আগে যাঁরা যাঁরা ওকে স্লেজিং করেছেন, তাঁদের বিরুদ্ধেই দুর্দান্ত সফল হয়েছে বিরাট। সেই বোলারদের বিরুদ্ধে ততটাই মারমুখি মেজাজে ব্যাটিং করেছে ও। কিন্তু আমি বলব এই কাজটা একদমই করতে না। বিরাটকে স্লেজিং না করে তাঁকে তাঁর মত খেলতে দেওয়া উচিত। এর ফলে একটা সময় গিয়ে ও নতুন করে খেলায় উত্তেজনা খুঁজে পাবে না। তখনই নিজেই কিছু না কিছু ভুল করে বসবে। আর সেই সুযোগটাই কাজে লাগাতে হবে বোলারদের।''

এরপরই এনতিনি আরও বলেন, ''আমাকে যদি কোনও দক্ষিণ আফ্রিকার বোলার প্রশ্ন করে তবে আমি তাঁকে এটাই বলি যে কখনও বিরাট ব্যাট করার সময় ওর বিরুদ্ধে কিছু আচরণ না করতে। তাহলেই হিতে বিপরীত হবে। খেলার রাশ এমনিতেই বিরাট নিজের দিকে নিয়ে নেবে। ও নিজেও এমনটাই চায় যে কেউ ওকে উত্তেজিত করে তুলুক মাঠে স্লেজিংয়ের মাধ্যমে। তাহলেই নিজের সেরা খেলাটা বের হয়ে আসে কোহলির ব্য়াটে। তাই এই ভুলটা কখনও করা উচিত না।''

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে বিশ্বকাপে আনরিচ নোখিয়া এনতিনির তুরুপের তাস। ডানহাতি প্রাক্তন পেসার বলছেন, ''আমি অবশ্যই বলব যে নোখিয়ার মধ্যে সেই ক্ষমতা আছে, যার ফলে শুধু টুর্নামেন্টের সেরা বোলার নয়। বিশ্বকাপের সেরা প্লেয়ারও হতে পারে ও। তবে একটা পরামর্শ রয়েছে। নোখিয়া ভীষণ শর্ট বল করে, ও যদি একটু ফুল লেংথে বল করে তাহলেই বিশ্বের যে কোনও ব্যাটিং লাইন আপের সামনে ও ত্রাস হয়ে উঠতে পারে। আমি যে যে ওর কোচ সে যেন এই বিষয়টা সম্পর্কে একটু নোখিয়াকে জানিয়ে দেন।'' আসন্ন বিশ্বকাপে এনতিনি তাঁর পছন্দের চার সেমিফাইনালিস্টও বেছে নিয়েছেন। সেই দলগুলো হল দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
Spain vs Argentina: স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
Argentina vs Spain: কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget