এক্সপ্লোর

শতরানের কথা ভেবে খেলি না, দলকে জেতানোই আসল, বললেন বিরাট

চেন্নাই: একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরানের সংখ্যা ৩০। রিকি পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ শতরানকারী ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তা সত্ত্বেও তিনি বলছেন, ব্যাট করার সময় শতরানের কথা ভাবেন না। সেই কারণেই তিনি রান নিয়ে উইকেটের অপর প্রান্তে চলে যান। ব্যক্তিগত নজির গড়ার বদলে দলকে জেতানোই তাঁর লক্ষ্য। কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। তার আগে বিরাট বলেছেন, ‘শতরানের কথা ভেবে নিজের উপর চাপ তৈরি করি না। আমি যদি ৯৮ বা ৯৯ রানে অপরাজিতও থাকি, তাহলে সেই রান দলকে ম্যাচ জিততে সাহায্য করলে কোনও ব্যাপার না। আমি শেষপর্যন্ত ক্রিজে থাকতে চাই। এই কারণেই শতরান করতে পারি। কিন্তু শতরান করতেই হবে, এই লক্ষ্য কোনওদিন থাকে না। আমি ৮, ১০ বা ১২ বছর, যতদিনই ভারতের হয়ে খেলি না কেন, কোনওদিনই শতরানের জন্য খেলব না। কারণ, সেটা আমার স্বাভাবিক খেলা নয়। মাঠে নামলেই নিজের ১২০ শতাংশ উজার করে দিতে চাই। দলকে কীভাবে জিততে সাহায্য করতে চাই, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ শ্রীলঙ্কা সফরে তিনটি একদিনের ম্যাচে সুযোগ পেয়েও, বড় রান করতে পারেননি লোকেশ রাহুল। তা সত্ত্বেও এই তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন বিরাট। তিনি বলেছেন, ‘রাহুল দুর্দান্ত প্রতিভাবান ক্রিকেটার। ও সব ফর্ম্যাটেই নিজেকে প্রমাণ করেছে। তাই ওর পাশে থাকতেই হবে। আমরা বিশ্বাস করি ওর ভাল খেলার দক্ষতা আছে। ও নিজের দায়িত্ব পালন করতে পারলেই আমাদের ম্যাচ জেতাতে শুরু করবে।’ শ্রীলঙ্কা সফরে রাহুলকে ওপেনিংয়ের বদলে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল। এ বিষয়ে বিরাট বলেছেন, ‘আমি টি-২০ ম্যাচে ওপেন করেছি। দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাট করার জন্য সবাইকে তৈরি থাকতে হবে। কেউ যদি মনে করে সব ফর্ম্যাটেই একই পজিশনে ব্যাট করবে, তাহলে দলে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে যাবে।’

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget