এক্সপ্লোর

ভারত-ইংল্যান্ড সিরিজে ডিআরএস!

নয়াদিল্লি: এতদিন ডিআরএস ব্যবহারে ঘোর আপত্তি থাকলেও, এবার অবস্থান বদল করছে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই এই প্রযুক্তি ব্যবহার করা হতে পারে বলে জানা গিয়েছে। আইসিসি-র এক মুখপাত্র বলেছেন, আগামী সপ্তাহে বিসিসিআই-এর শীর্ষকর্তা এবং ভারতীয় দলের প্রধান কোচ অনিল কুম্বলের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসি-র জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জেফ অ্যালার্ডিস। সেই বৈঠকে ডিআরএস প্রযুক্তির বিষয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজির ইঞ্জিনিয়ারদের সুপারিশ এবং হক আই প্রযুক্তির উন্নতির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকে কুম্বলের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ভারতের কোচ আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান। গত বছর বল ট্র্যাকিং ও হক আই প্রযুক্তির উন্নতি খতিয়ে দেখার জন্য এমআইটি-র ল্যাবরেটরিতে গিয়েছিলেন কুম্বলে। ফলে তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিতে পারবেন। ভারতের একদিনের দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বরাবরই ডিআরএস-এর বিরোধী। তিনি এই প্রযুক্তির কার্যকারিতার বিষয়ে সন্দিহান। এন শ্রীনিবাসন সভাপতি থাকার সময় বিসিসিআই ডিআরএস নিয়ে আলোচনাতেই রাজি ছিল না। তবে বিরাট কোহলি ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার পর পরিস্থিতি বদলেছে। কোহলি ডিআরএস-এর বিষয়ে নমনীয়। সেই কারণেই এবার ডিআরএস ব্যবহারে রাজি হতে পারে বিসিসিআই। ভারতীয় দল একবারই দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ডিআরএস ব্যবহার করেছিল। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সিরিজে এই প্রযুক্তি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি তখনকার অধিনায়ক কুম্বলে, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়রা। তবে এবার হয়তো ভারতের মাটিতে টেস্ট সিরিজে ডিআরএস-এর ব্যবহার দেখা যাবে।

সেরা শিরোনাম

Raina On Kohli: অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
Bengal Cricket: বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?

ভিডিও

Job Seekers Protest: চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান, পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা | On The Spot
CM Suvendu Adhikari: ডেঙ্গি প্রতিরোধে কী কী কাজ? খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী| Dengue | ABP Ananda
Delhi Building Collapse: দিল্লির মোতিবাগ এলাকায় ভেঙে পড়ল বহুতল। ধ্বংসসতূপ থেকে একের পর এক দেহ উদ্ধার
TMC ED Raid: পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের বাড়ি ও খবরের কাগজের অফিসে তল্লাশি
BJP Government : 'গ্রেট ক্যালাকাটা কিলিং-য়ের যে ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছিল', বললেন শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget