এক্সপ্লোর

ISL 2023-2024: আইএসএলে আজ সামনে পাঞ্জাব, বড় ব্যবধানে নয়, ধারাবাহিক জয় চাইছেন লাল হলুদ কোচ

East Bengal vs Punjab FC: শনিবার ম্য়াচ সল্টলেক যুবভারতীয় স্টেডিয়ামে। লিগ টেবলের একেবারে নীচে থাকা পাঞ্জাব এফসির বিরুদ্ধে ফেভারিট কুয়াদ্রাতের দলই। পাঞ্জাব এখনও পর্যন্ত একটিও জয় পায়নি।

কলকাতা: গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ৫-০ জয়ের পর ইস্টবেঙ্গল শিবির আত্মবিশ্বাসে টগবগ করে ফুটলেও তাদের কোচ কার্লোস কুয়াদ্রাত। কিন্তু সতর্ক, এই আত্মবিশ্বাস যেন আত্মতুষ্টিতে পরিণত না হয়। তাই দলের ছেলেদের তিনি সাবধান করে দিচ্ছেন, আবেগে ভেসে না গিয়ে যেন নিজেদের কাজটা ঠিকমতো করেন তাঁরা। কোচের মতে, টানা চার ম্যাচে জয় না পাওয়ার পরে একট বড় জয়ের ফলে দল ও সমর্থকেরা উচ্ছ্বসিত ঠিকই। কিন্তু এই একটা বড় জয়ে কিছু আসে যায় না। জয়ের ধারাবাহিকতা বজায় রাখাটাই আসল ব্যাপার। আজ ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে লাল হলুদ শিবির।

শনিবার ম্য়াচ সল্টলেক যুবভারতীয় স্টেডিয়ামে। লিগ টেবলের একেবারে নীচে থাকা পাঞ্জাব এফসির বিরুদ্ধে ফেভারিট কুয়াদ্রাতের দলই। পাঞ্জাব এখনও পর্যন্ত একটিও জয় পায়নি। তবে সতর্ক ইস্টবেঙ্গল শিবির। এমনিতেই ঘরের মাঠে তাদের রেকর্ড মোটেই ভাল না। তার ওপর একাধিক ম্যাচে এগিয়ে গিয়েও পরে হারা বা ড্র করার ঘটনা ঘটেছে তাদের সঙ্গে। তাই পাঁচ গোলে জয়ের আতিশয্যে ভেসে গিয়ে পাঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খোয়াতে রাজি নন তিনি।

খাতায় কলমে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ বলেন, ''আমরা বাস্তবের মাটিতে পা রেখে চলি। আমরা কী করেছি জানি, ঘরের মাঠে একটা ম্যাচ জিতেছি। চারটে ম্যাচ না জেতার পরেও একটা জয় একটা দলকে সাফল্যে ফেরাতে পারে। তবে আমরা সচেতন। নিজেদের কাজটা ঠিকমত করে যেতে হবে। আমরা সমর্থকদের সামনে নামব নিজেদের অপরাজিত রাখতে ও আরও তিন পয়েন্ট অর্জন করতে। আমি খুশি এই কারণে যে, আমার দলের ছেলেরা খেলাটা উপভোগ করছে। কারণ, পেশাদার ফুটবলে খুব মানসিক চাপ থাকে। সেটা কাটানোর জন্য খেলাটা উপভোগ করা খুবই জরুরি। সমর্থকেরাও খুশি। তবে এখনও অনেক কাজ বাকি। আমাদের সেগুলো করতে হবে।''

পাঞ্জাব এফসি লিগ টেবলের একেবারে নীচের দিকে থাকলেও তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল লাল-হলুদ কোচ। বলেন, “পাঞ্জাব ভাল দল। ওরা কয়েকমাস আগেই আই লিগ জিতে এসেছে। ওদের সেই দলের অনেককেই ওরা রেখে দিয়েছে। ওদের খুব ভাল কোচ আছেন। ওদের বিদেশি ফুটবলাররাও ভাল। বেঙ্গালুরুর বিরুদ্ধে ওরা খুব ভাল খেলেছিল। ওরা এগিয়েছিল সেই ম্যাচে।''

ইস্টবেঙ্গল ছন্দে ফিরলেও তাদের শিবিরে একটা দুঃসংবাদ এসেছে সম্প্রতি। নির্ভরযোগ্য ডিফেন্ডার হরমনজ্যোৎ সিং খাবরা হাঁটুতে চোট পেয়ে বেশ কয়েক দিনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন। কবে মাঠে ফিরতে পারবেন তিনি, তা নিশ্চিত করে বলতে পারলেন না কোচ নিজেও।                  তথ্য় সংগ্রহ- আইএসএল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget